ফেনী প্রতিনিধি:
ফেনীর সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ডা. মাহমুদুল হককে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।
গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর বিধি অনুযায়ী সরিষাদী উচ্চ বিদ্যালয়ের জন্য অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে ডা. মাহমুদুল হককে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব, পারভেজ হোসেনকে শিক্ষক প্রতিনিধি এবং মো. নজরুল ইসলামকে অভিভাবক প্রতিনিধি হিসেবে সদস্য করা হয়েছে।
ডা. মাহমুদুল হক বলেন, “মরহুম সামছুল হুদার স্মৃতিবিজড়িত এই প্রতিষ্ঠানটির ঐতিহ্য ফিরিয়ে আনতে সবার সঙ্গে সমন্বয় করে সততার সঙ্গে দায়িত্ব পালন করব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।”
