Friday, September 11, 2026
হোম খেলাধুলা পরিসংখ্যান দেখে দল বানাবেন না হাবিবুলরা

পরিসংখ্যান দেখে দল বানাবেন না হাবিবুলরা

ক্রীড়া প্রতিবেদক :

বিসিবির চার সদস্যের নতুন জাতীয় নির্বাচক প্যানেল ঘোষণা হয়েছে গত ২৩ মার্চ। তবে আনুষ্ঠানিকভাবে তারা কাজ শুরু করেছে আজ ১ এপ্রিল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে প্রথম দিনেই একসঙ্গে দেখা গেছে চার নির্বাচককে।

প্রধান নির্বাচক হওয়ার পরপরই পূর্বপরিকল্পনা অনুযায়ী সৌদি আরবে উমরাহ করতে চলে গিয়েছিলেন হাবিবুল বাশার, ফিরেছেন গতকাল। আজ প্রথম দিনে নির্বাচকদের কাজ বলতে ছিল নিজেদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ। কর্মপরিকল্পনা নিয়ে প্রথম দিনে বিস্তারিত বলতে না চাইলেও নতুন প্রধান নির্বাচক হাবিবুল বলেছেন, ‘আমরা পরিসংখ্যান দেখে দল বানাতে চাই না।

চার নির্বাচকের সবার সঙ্গে সবার জানাশোনা-বোঝাপড়া আগে থেকেই। নিজের কমিটি নিয়ে হাবিবুলের মন্তব্য, ‘খুবই তরুণ ও এনার্জিটিক একটা প্যানেল হয়েছে। অনেক দিন ক্রিকেটের সঙ্গে নেই, এমন কেউ নির্বাচক হলে ঘরোয়া ক্রিকেট সম্পর্কে ধারণা কম থাকে। নাদিফ আর নাঈম অনেক দিন ঘরোয়া ক্রিকেট খেলেছে, খুব বেশি দিন হয়নি খেলা ছেড়েছে। কে কেমন করছে, তারা এটা ভালো জানে।’

হাবিবুল আগেও জাতীয় নির্বাচক ছিলেন, হাসিবুল ছিলেন গাজী আশরাফের নেতৃত্বে সর্বশেষ প্যানেলেও। নাদিফ চৌধুরী জাতীয় নির্বাচক কমিটিতে আসার আগে দুই বছর বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক প্যানেলে ছিলেন। নির্বাচক কমিটিতে একেবারেই নতুন মুখ শুধু নাঈম ইসলাম।

জাতীয় নির্বাচক হয়ে রোমাঞ্চিত হলেও স্বাভাবিকভাবেই নাদিফের কাছে কাজটিকে নতুন কিছু মনে হচ্ছে না, ‘ওনারা (হাবিবুল ও হাসিবুল) দুজন অভিজ্ঞ, আমরা দুজন নতুন। তবে কাজটা করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে। আমার জন্য খুব কঠিন কিছু হবে না। নতুনও লাগছে না একদমই। জায়গাটা শুধু বদলেছে, কাজ একই আছে।’

১৭ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে, এরপর হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। হাবিবুল বাশারের নির্বাচক কমিটির দায়িত্বের শুরুটা হবে এই সিরিজের দল গঠন করেই।

অবশ্য আসন্ন ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে প্রস্তুতি শুরুর জন্য বিদায়ী প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন একটা প্রাথমিক তালিকা দিয়ে গিয়েছিলেন, মিরপুরে এই ক্রিকেটাররা ফিটনেস ক্যাম্পে অংশ নিচ্ছেন। হাবিবুল বাশারের নির্বাচক কমিটি নিউজিল্যান্ড সিরিজের দল বাছাই করবে এখান থেকেই।

ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকায় এবার বেশির ভাগ বড় তারকাদের ছাড়া বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ওয়ানডে দলে থাকা তিন পেসারের সবাই চোট কাটিয়ে ফিরছেন। বাকিদের কেউ ‘এ’ দলে ভালো খেলে সুযোগ পেয়েছেন, কেউ কেউ আবার একেবারেই নতুন মুখ।

তবে ঘরের মাঠের সিরিজের জন্য ওয়ানডেতে অন্তত অভিজ্ঞ দলই গড়ার কথা বাংলাদেশের। র‍্যাঙ্কিংয়ের সেরা নয়ে থেকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার চ্যালেঞ্জ আছে সামনে। সেটি মাথায় রেখে বিশ্বকাপের সম্ভাব্য দলটিও নিশ্চয়ই এখন থেকেই গোছানো শুরু করতে চাইবে নির্বাচক কমিটি।

সম্পর্কিত প্রবন্ধ

ঘুরে দাঁড়ানোর গল্প: মাঠ কাঁপাতে প্রস্তুত বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক: ফিফার সাময়িক নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে আবাহনী লিমিটেড, বসুন্ধরা কিংস ও ইয়াংমেনস ফকিরেরপুল ক্লাব।  বকেয়া মিটিয়ে তারা লাইসেন্সিংয়ের প্রাথমিক বাধা পার করেছে। এটা...

বিসিবির টুর্নামেন্ট কমিটির নির্বাহী সদস্য হলেন শরীফুল ইসলাম অপু

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি ‘টুর্নামেন্ট কমিটি’র নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফেনী জেলা বিসিবি কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক শরীফুল...

ক্রীড়াঙ্গন সোনাগাজীর আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ

সোনাগাজী প্রতিনিধিঃ ক্রীড়াঙ্গন সোনাগাজীর আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্লাবগুলোর খেলোয়াড়দের মাঝে শনিবার(১৫ আগস্ট) সকালে পৌরসভা মিলনায়তনে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব...

জনপ্রিয় খবর

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2