ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি ‘টুর্নামেন্ট কমিটি’র নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফেনী জেলা বিসিবি কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক শরীফুল ইসলাম অপু।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়ে টুর্নামেন্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিসিবি সভাপতি তামিম ইকবাল কমিটিটি অনুমোদন করেন।
সাত সদস্যের এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবির পরিচালক ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠক সিরাজউদ্দিন মো. আলমগীর। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বিসিবির পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, রাশেদ মনজুর ফিরোজ, ইফতেখার উদ্দিন চৌধুরী, আসিফ আহমেদ রাতুল ও হোসেন চৌধুরী।
শরীফুল ইসলাম অপু দীর্ঘদিন ধরে ফেনী জেলার ক্রিকেট উন্নয়নে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ক্লাব ক্রিকেট, বয়সভিত্তিক দল, জেলা দল এবং আম্পায়ার্স কার্যক্রম পরিচালনায়ও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।
জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নে অবদানের ধারাবাহিকতায় এবার জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি। নতুন দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন শরীফুল ইসলাম অপু।
