Wednesday, October 28, 2026
হোম ফেনী ফেনীতে যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফেনীতে যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফেনী প্রতিনিধি:

ফেনীতে জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিংকন ও তাঁর সহযোগী নুর নবীর বিরুদ্ধে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজিসহ নানা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন জসিম। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

 

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধলিয়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জাকির হোসেন জসিম।

 

সংবাদ সম্মেলনে জসিম বলেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে ফেসবুকে নানা কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে আবুল খায়ের লিংকন ও নুর নবীর ইন্ধন রয়েছে বলে তিনি দাবি করেন।

 

জসিমের অভিযোগ, বিভিন্ন সময়ে তাঁকে হত্যার চেষ্টাও করা হয়েছে। এখনো তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘আমি জীবিত থাকলে আবুল খায়ের লিংকন ধলিয়া ইউনিয়নে চেয়ারম্যান হতে পারবেন না—এমন ধারণা থেকেই আমাকে প্রতিনিয়ত ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে।’

 

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জসিম বলেন, বর্তমান পরিস্থিতিতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগের বিষয়ে জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিংকন বলেন, জাকির হোসেন জসিমের অভিযোগ সত্য নয়। তাঁর করা অভিযোগের কোনো ঘটনার সঙ্গেই তিনি জড়িত নন। তবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জসিমের প্রতিদ্বন্দ্বী হবেন বলে জানান লিংকন।

এ বিষয়ে নুর নবীর বক্তব্য পাওয়া যায়নি।

 

মো. সমির উদ্দিন,

ফেনী

 

 

সম্পর্কিত প্রবন্ধ

ফেনীর ছাগলনাইয়াতে অসহায় পরিবারকে এক লক্ষ টাকা দিলেন আহমেদ মাহী রাসেল

ফেনী প্রতিনিধি: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মহামায়া ইউনিয়নের কৃতী সন্তান ও কোস্টাল কেরিয়ার লিমিটেড এবং চট্টগ্রাম সি সাপোর্টের চেয়ারম্যান আহমেদ মাহী রাসেল। সামাজিক যোগাযোগমাধ্যমে...

আইসিসিবিতে জাতীয় ফার্নিচার মেলা, বিনা মূল্যে প্রবেশ

স্টাফ রিপোর্টার: দেশীয় আসবাবশিল্পের আধুনিক নকশা, পণ্যের বৈচিত্র্য ও নতুন উদ্ভাবন তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির...

ফেনীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ফেনী প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ অক্টোবর)...

জনপ্রিয় খবর

प्रभावी रणनीति tower rush towerrush.in.net के साथ रोमांचक गेमप्ले

प्रभावी रणनीति tower rush towerrush.in.net के साथ रोमांचक गेमप्लेटावर रश: रणनीति और गेमप्ले का विश्लेषणसंसाधन प्रबंधन का महत्वगेमप्ले को बेहतर बनाने के लिए टिप्स...

ফেনীর ছাগলনাইয়াতে অসহায় পরিবারকে এক লক্ষ টাকা দিলেন আহমেদ মাহী রাসেল

ফেনী প্রতিনিধি: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মহামায়া ইউনিয়নের কৃতী সন্তান ও কোস্টাল কেরিয়ার লিমিটেড এবং চট্টগ্রাম সি সাপোর্টের চেয়ারম্যান আহমেদ মাহী রাসেল। সামাজিক যোগাযোগমাধ্যমে...

Hervorragende Tipps für deinen Spaß mit dem Ringo spin und mehr Action

Hervorragende Tipps für deinen Spaß mit dem Ringo spin und mehr ActionDie Grundlagen des Ringo Spins verstehenSicherheit geht vor: Wichtige HinweiseVerschiedene Varianten des Ringo...

संभावित परिणाम और crazy time results today के साथ मनोरंजन का एक अनूठा अनुभव

संभावित परिणाम और crazy time results today के साथ मनोरंजन का एक अनूठा अनुभवक्रेजी टाइम खेल का अवलोकनगेम कैसे खेलेंक्रेजी टाइम परिणाम विश्लेषणरणनीतियाँ और...

সর্বশেষ মন্তব্য

2