ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর ঈদ পুনর্মিলনী ও উপহার বিতরণ বুধবার বিকেলে শহরের মিজান রোডের অটিষ্টিক স্কুলে অনুষ্ঠিত হয়। সভাপতি ফয়জুল হক বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ন্যশনাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসেইন। বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জাকারিয়া ফারুক, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী শাখার সভাপতি জাহিদ হোসেন বাবলু, উদীচি ফেনী শাখার সভাপতি মহিবুল হক চৌধুরী রাসেল, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, সঙগঠনের উপদেষ্টা রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি মহিম উদ্দিন পৃথিবী। উপহার বিতরণ পর্ব পরিচালনা করেন সদস্য আসাদুজ্জামান দারা। এসময় দশ পরিবারের মাঝে ৮০ হাজার টাকা ব্যয়ে ঢেউটিন, সেলাই মেশিন ও চিকিৎসা সহায়তা উপহার হিসেবে প্রদান করা হয়। এদিন সঙগঠনের ২৮ তম সেলাই মেশিন উপহার পান ফুল গাজীর নিপু।
অনুষ্ঠানে সঙগঠনের উপদেষ্টা নাসির উদ্দীন সাইমুম এর মাতা মাজেদা বেগম এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন আবুল মামা কমপ্লেক্স এতিমখানা ও মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ শাহীন।
প্রসঙ্গত এর আগে গত ১০ মার্চ আরেক অনুষ্ঠানে ২৭ পরিবারের মাঝে দুই লাখ ১০ হাজার টাকার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কবি ও গীতিকার ইকবাল চৌধুরী, সঙগঠক ও উদ্যোক্তা সালেহা খানম, লায়ন হাজী দ্বীন মোহাম্মদ , স্বেচ্ছাসেবী সঙগঠক ওসমান গণি রাসেল, রিঙ্কু ভূঁইয়া প্রমুখ।
