Tuesday, October 27, 2026
হোম বিজ্ঞান ও প্রযুক্তি ৫৩ বছর পর চাঁদে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র, কতজন গেলেন, কদিন থাকবেন

৫৩ বছর পর চাঁদে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র, কতজন গেলেন, কদিন থাকবেন

বিবিসি ও আল–জাজিরা

৫৩ বছরের বেশি সময় পর আবারও চাঁদের উদ্দেশে নভোচারী পাঠাল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বুধবার মার্কিন মহাকাশ সংস্থা নাসার ‘আর্টেমিস-২’ মিশনের চার নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলে চড়ে এ ঐতিহাসিক যাত্রা শুরু করেন।

সর্বশেষ চাঁদে নভোচারী গিয়েছিল ১৯৭২ সালে। ওই সময় নাসার অ্যাপোলো-১৭ মিশনের পর এবার প্রথম কোনো মানুষ চাঁদের পথে রওনা হলেন। একে চাঁদে আর মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গতকাল বুধবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে যখন নভোচারীদের নিয়ে ক্যাপসুলটি রওনা হয়, সেটার উৎক্ষেপণ দেখতে সেখানে হাজারো মানুষ জড়ো হন।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাপসুলটি প্রায় ১৫ ফুট চওড়া ও ৯ ফুট উঁচু। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এ ক্যাপসুল কক্ষপথে পৌঁছাবে। সেখানে নভোচারীরা নানান পরীক্ষা–নিরীক্ষা করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এটি চাঁদে যাওয়ার জন্য সবুজ সংকেত পাবে।

উৎক্ষেপণের পর এক সংবাদ সম্মেলনে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, নভোচারীরা ‘নিরাপদ, সুরক্ষিত ও অত্যন্ত উৎফুল্ল’ আছেন।

‘আর্টেমিস-২’ মিশনের চার নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। ১০ দিনের এই মিশনে তাঁরা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। মনুষ্যবাহী এই পরীক্ষামূলক যাত্রার মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াত শুরু করা। নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে আবার নভোচারী অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে।

এই যাত্রার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘৫০ বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র আবারও চাঁদে যাচ্ছে! আর্টেমিস-২ আমাদের সাহসী নভোচারীদের মহাকাশের অনেক গভীরে নিয়ে যাচ্ছে, যেখানে আগে কোনো মানুষ পৌঁছাতে পারেনি।’

সম্পর্কিত প্রবন্ধ

এসএসসি পরীক্ষার স্বপ্ন পূরণে শুভর পাশে এবিজি ফাউন্ডেশন

গাজীপুর প্রতিনিধি: অভাবের কারণে যেন ঝরে না পড়ে শিক্ষাজীবন, পূরণ হয় স্বপ্ন—এমন প্রত্যাশা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন এসএসসি পরীক্ষার্থী তাসলিম আহমেদ শুভ। কিন্তু পরিবারের আর্থিক...

ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থী এসএসসি ’৯৯-ফেনীর তিন বন্ধু

নিজস্ব প্রতিনিধি, ফেনী: বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফেনী সদর উপজেলা শাখার কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬-এ তিনটি পদে প্রার্থী হয়েছেন এসএসসি ’৯৯-ফেনীর তিন বন্ধু। তাঁরা রুহুল আমিন-আরিফুর...

শিক্ষক সমিতির নির্বাচনে রুহুল আমিন-আরিফুর রহমান পরিষদের ৮ দফা ইশতেহার প্রকাশ

ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ : বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA) ফেনী সদর উপজেলা শাখার কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ সামনে রেখে ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে...

জনপ্রিয় খবর

Exquisitas estancias integrales y https://thesankra-spain.es, bienestar auténtico para cada hogar

Exquisitas estancias integrales y https://thesankra-spain.es, bienestar auténtico para cada hogarCreando Espacios que Resuenan con tu SerEl Poder de la Iluminación ConscienteEl Minimalismo como Vía...

Genuine thrills and massive payouts await alongside big-bass-splashs.co.uk within this immersive experience

Genuine thrills and massive payouts await alongside big-bass-splashs.co.uk within this immersive experienceUnderstanding the Mechanics of Fishing Slot GamesThe Role of Volatility and Return to...

Ancient realms beckon with gates of olympus, offering limitless winning potential

Ancient realms beckon with gates of olympus, offering limitless winning potentialUnderstanding the Mechanics of Gates of OlympusMultiplier MechanicsUnlocking the Free Spins Bonus RoundProgressive Multiplier...

ফেনী সদর হাসপাতালে সাব-স্টেশন চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন নতুন ভবন, ভোগান্তিতে রোগীরা

ফেনী প্রতিনিধি : ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সাব-স্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং তামার ক্যাবল চুরি হয়েছে। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা...

সর্বশেষ মন্তব্য

2