Wednesday, October 28, 2026
হোম ফেনী শিক্ষক সমিতির নির্বাচনে রুহুল আমিন-আরিফুর রহমান পরিষদের ৮ দফা ইশতেহার প্রকাশ

শিক্ষক সমিতির নির্বাচনে রুহুল আমিন-আরিফুর রহমান পরিষদের ৮ দফা ইশতেহার প্রকাশ

ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ :

বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA) ফেনী সদর উপজেলা শাখার কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ সামনে রেখে ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে রুহুল আমিন-আরিফুর রহমান পরিষদ।

আগামী ১০ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে সভাপতি পদে কালীদহ সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে পাঁচগাছিয়া এ.জেড. খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আরিফুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী ইশতেহারে শিক্ষক সমাজের ঐক্য প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা, আর্থিক স্বচ্ছতা ও কল্যাণমূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৬ মেয়াদে সংগঠনের দায়িত্ব পালনকালে শিক্ষক-কর্মচারীদের অবসর ও চিকিৎসা সহায়তা বাবদ ৪ লাখ ১২ হাজার টাকা ব্যয় করা হয়েছে। একই সময়ে চিকিৎসা অনুদান ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়।

ইশতেহারে আরও দাবি করা হয়েছে, গত মেয়াদে নবীন শিক্ষকদের বরণ, সাধারণ ও বর্ধিত সভা আয়োজন, কর্মচারীদের বেতন-বোনাস এবং শিক্ষকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সংগঠনের পক্ষ থেকে অর্থ ব্যয় করা হয়েছে।

রুহুল আমিন-আরিফুর রহমান পরিষদের দাবি, দায়িত্ব গ্রহণের সময় সংগঠনের তহবিলে প্রায় ২১ লাখ ৭৫ হাজার টাকা ছিল। বিভিন্ন কল্যাণমূলক ও সাংগঠনিক খাতে ব্যয় করার পর দায়িত্ব হস্তান্তরের সময় তহবিলের স্থিতি প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত হয়।

আগামী মেয়াদে তাদের ঘোষিত ৮ দফা পরিকল্পনার মধ্যে রয়েছে—শিক্ষার্থীদের জন্য উপজেলা শিক্ষাবৃত্তি চালু, শিক্ষকদের সন্তানদের জন্য ১০ শতাংশ সংরক্ষিত কোটা, ডোনেশন ও স্পনসরশিপের মাধ্যমে ইফতার ও আনন্দ ভ্রমণ আয়োজন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা এবং তাদের সরকারি অবসর ও কল্যাণের অর্থ পেতে পৃথক সেল গঠন।

এ ছাড়া জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে শিক্ষকদের জন্য আধুনিক পাঠাগার ও তথ্যকেন্দ্র স্থাপন, সংগঠনের তহবিল রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংকে স্থানান্তরের উদ্যোগ, বার্ষিক হিসাব প্রকাশের মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং টি আর এফ ফান্ডের সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

চিকিৎসা সহায়তা আরও বাড়ানোর পাশাপাশি অসুস্থ শিক্ষকদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে তথ্য সংগ্রহ করে হাসপাতালে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনে শিক্ষক সমাজের ঐক্য, অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনের তহবিলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিজেদের প্যানেলের পক্ষে ভোট ও সমর্থন চেয়েছেন রুহুল আমিন মজুমদার ও আরিফুর রহমান।

তাদের প্যানেলের স্লোগান—‘সরকারি নিয়মে বাড়ি ভাড়া, উৎসব ভাতা প্রদানসহ চাকরি জাতীয়করণের আন্দোলনে শিক্ষক ঐক্য প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।’

 

সম্পর্কিত প্রবন্ধ

ফেনীর ছাগলনাইয়াতে অসহায় পরিবারকে এক লক্ষ টাকা দিলেন আহমেদ মাহী রাসেল

ফেনী প্রতিনিধি: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মহামায়া ইউনিয়নের কৃতী সন্তান ও কোস্টাল কেরিয়ার লিমিটেড এবং চট্টগ্রাম সি সাপোর্টের চেয়ারম্যান আহমেদ মাহী রাসেল। সামাজিক যোগাযোগমাধ্যমে...

আইসিসিবিতে জাতীয় ফার্নিচার মেলা, বিনা মূল্যে প্রবেশ

স্টাফ রিপোর্টার: দেশীয় আসবাবশিল্পের আধুনিক নকশা, পণ্যের বৈচিত্র্য ও নতুন উদ্ভাবন তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির...

ফেনীতে যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফেনী প্রতিনিধি: ফেনীতে জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য আবুল...

জনপ্রিয় খবর

प्रभावी रणनीति tower rush towerrush.in.net के साथ रोमांचक गेमप्ले

प्रभावी रणनीति tower rush towerrush.in.net के साथ रोमांचक गेमप्लेटावर रश: रणनीति और गेमप्ले का विश्लेषणसंसाधन प्रबंधन का महत्वगेमप्ले को बेहतर बनाने के लिए टिप्स...

ফেনীর ছাগলনাইয়াতে অসহায় পরিবারকে এক লক্ষ টাকা দিলেন আহমেদ মাহী রাসেল

ফেনী প্রতিনিধি: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মহামায়া ইউনিয়নের কৃতী সন্তান ও কোস্টাল কেরিয়ার লিমিটেড এবং চট্টগ্রাম সি সাপোর্টের চেয়ারম্যান আহমেদ মাহী রাসেল। সামাজিক যোগাযোগমাধ্যমে...

Hervorragende Tipps für deinen Spaß mit dem Ringo spin und mehr Action

Hervorragende Tipps für deinen Spaß mit dem Ringo spin und mehr ActionDie Grundlagen des Ringo Spins verstehenSicherheit geht vor: Wichtige HinweiseVerschiedene Varianten des Ringo...

संभावित परिणाम और crazy time results today के साथ मनोरंजन का एक अनूठा अनुभव

संभावित परिणाम और crazy time results today के साथ मनोरंजन का एक अनूठा अनुभवक्रेजी टाइम खेल का अवलोकनगेम कैसे खेलेंक्रेजी टाइम परिणाम विश्लेषणरणनीतियाँ और...

সর্বশেষ মন্তব্য

2