Tuesday, July 28, 2026
হোম জাতীয় ফেনীর চার প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত

ফেনীর চার প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত

মোবাইল কোর্টের অভিযান

ফেনী প্রতিনিধি:

ফেনী‌র ছাগলনাইয়া‌তে উপ‌জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে ছাগলনাইয়া বাজা‌রে এ অভিযান পরিচা‌লনা করা হয়।

প্রশাসন সুত্রে জানা যায়, ছাগলনাইয়া উপ‌জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উ‌দ্যো‌গে ছাগলনাইয়া বাজা‌রে মোবাইল কোর্টের অভিযান পরিচা‌লনা করা হয়। অভিযানে বেকা‌রি প‌ণ্যে ক্ষ‌তিকারক ঘন‌চি‌নির ব‌্যবহার ও অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে বেকা‌রি সামগ্রী প্রস্তুত করায় মেসার্স বাগদাদ ব্রেড এন্ড বিস্কুট ফ‌্যাক্ট‌রিকে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আই‌নে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং অনু‌মোদনহীন উপকরণ জব্দ ক‌রে ধ্বংস করা হয়। ছাগলনাইয়া উপ‌জেলা নির্বাহী অফিসার সৈয়দা ফারহানা পৃথা মোবাইল কোর্ট পরিচালনা ক‌রে এ অর্থদণ্ড প্রদান ক‌রেন। এদিন ফ্রিজে কাঁচা মাছ মাং‌সের সা‌থে মি‌ষ্টি ও রান্না করা খাবার সংরক্ষণ, দ‌ধি‌তে মেয়াদ উল্লেখ না করা এবং সহ‌জে দৃশ‌্যমান স্থা‌নে সেবার মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় মেসার্স চমক সুইটস এন্ড রেস্টু‌রেন্ট‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং অপরা‌ধের সা‌থে সম্পৃক্ত খাবার জব্দ ক‌রে ধ্বংস করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রির জন‌্য প্রদর্শন, ফি‌জি‌শিয়ান স‌্যাম্পল বি‌ক্রি এবং অনু‌মোদনহীন পণ‌্য ফা‌র্মেসী‌তে বি‌ক্রির ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মেসার্স রাহুল ফা‌র্মেসী‌কে ৫ হাজার টাকা এবং একই অভিযোগে আলম ফা‌র্মেসী‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলাম অধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ৩ প্রতিষ্ঠান‌কে ৩০ হাজা‌র টাকা জ‌রিমানা ক‌রেন। যৌথ অভিযানে ভোক্তা অধিকার বি‌রোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে মোট চার প্রতিষ্ঠান‌কে ৫৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অন‌্যদের সতর্ক করা হয়।

অভিযানে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন ছাগলনাইয়া থানার এসআই শাহাব উদ্দিনের নেতৃ‌ত্বে পু‌লি‌শের এক‌টি টিম।

জনস্বা‌র্থে এ ধর‌ণের কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

সম্পর্কিত প্রবন্ধ

ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টির কোন সুযোগ নেই ফেনী চেম্বারের শপথ অনুষ্ঠানে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি : ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত...

ফেনীর ছাগলনাইয়ায় মধ্যরাতে গোলাগুলির অভিযোগ

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠসংলগ্ন এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের...

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) হলেন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন পেয়েছেন অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। তিনি এ পদে ডা....

জনপ্রিয় খবর

ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টির কোন সুযোগ নেই ফেনী চেম্বারের শপথ অনুষ্ঠানে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি : ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত...

ফেনীর ছাগলনাইয়ায় মধ্যরাতে গোলাগুলির অভিযোগ

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠসংলগ্ন এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের...

ফুলগাজী থানার নবাগত ওসিকে গোলাম রসুল মজুমদারের ফুলেল শুভেচ্ছা

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর ফুলগাজী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার (গোলাপ)। শুক্রবার বিকালে...

চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার

চট্টগ্রাম নগরীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে অপহৃত মা ও ছেলেকে মাত্র ছয় ঘণ্টার বিশেষ অভিযানে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা...

সর্বশেষ মন্তব্য

2