Sunday, June 7, 2026
হোম জাতীয় কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪০ পিস কোরাল, বিক্রি ১ লাখ ৭১...

কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪০ পিস কোরাল, বিক্রি ১ লাখ ৭১ হাজারে

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়েছে ৪০ পিস সামুদ্রিক কোরাল মাছ। দীর্ঘদিন মাছের আকাল, নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে দিশেহারা জেলেদের মাঝে এতে ফিরে এসেছে স্বস্তি। শুক্রবার (৩ এপ্রিল) সকালে মাছগুলো মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন ট্রলারটির মাঝি কাদের ও তার সঙ্গীরা। পরে নিলামের মাধ্যমে প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে সাড়ে তিন মণ মাছ মোট ১ লাখ ৭১ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি কেজি কোরাল মাছের দাম দাঁড়ায় প্রায় ১,২২৫ টাকা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর একসাথে এত কোরাল মাছ ধরা পড়ায় সকাল থেকেই বন্দরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই বিরল এ দৃশ্য দেখতে ভিড় করেন।

ট্রলারের মাঝি কাদের বলেন, দীর্ঘদিন পরে এত কোরাল মাছ পেয়ে আমরা খুবই খুশি। প্রায় দুই মাস পর ভালো কিছু মাছ পেলাম। এতে আমাদের কষ্ট কিছুটা হলেও কমবে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক কারণে মাছের প্রাপ্যতা কমে যায়। তবে নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় মাছের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। জেলেদের ধৈর্য ধরে নিয়ম মেনে মাছ ধরতে হবে। তাহলে ভবিষ্যতে আরও ভালো ফল পাওয়া যাবে।

তিনি আরও বলেন, কোরাল মাছ একটি মূল্যবান প্রজাতি। এ ধরনের মাছ বেশি ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত।

সম্পর্কিত প্রবন্ধ

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের আহবায়ক ছলিম উল্লাহ মেজবাহ সদস্য সচিব সিদ্দিক আল মামুন 

নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য গণমাধ্যমে সমন্বিতভাবে প্রচারের লক্ষ্যে গঠিত বিএনপি মিডিয়া সেল-ফেনীর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া...

পরশুরামে মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তার (৩৫) গ্রেপ্তার

পরশুরাম প্রতিনিধি ঃ ফেনীর পরশুরাম মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার আসামি ফাতেমা আক্তার (৩৫) গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর পুলিশ সুপারের...

পৌরসভার বর্জ্য ফেলছে ইউনিয়নে, পরিবেশ বিপর্যয়ে ক্ষোভ জনমনে

ফেনী প্রতিনিধি:  শুক্রবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। এদিন বাদ জুমা ফেনীর সোনাগাজী উপজেলার মোতিগন্জে অনুষ্ঠিত হয় পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ফেনী জেলার...

জনপ্রিয় খবর

মুহুরিগঞ্জে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাম্পার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত এবং তার সহযোগী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) ভোর আনুমানিক ৬টা ১০...

সর্বশেষ মন্তব্য