Sunday, April 19, 2026
হোম জাতীয় ফুলগাজীতে স্কুল শিক্ষক রাকিব উদ্দিনের ভয়াবহ প্রতারণা

ফুলগাজীতে স্কুল শিক্ষক রাকিব উদ্দিনের ভয়াবহ প্রতারণা

বিশেষ প্রতিনিধি, জনতার কণ্ঠ :  ফেনীর ফুলগাজীতে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। সুসম্পর্ক গড়ে তোলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক থেকে শুরু করে ধোপা নাপিত পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছ থেকে ধার নাম দিয়ে অন্তত ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে ইংরেজি শিক্ষক মোহাম্মদ রাকিব উদ্দিন। তিনি ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি যোগদান করেন। তিনি চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলার কাচিয়ারা গ্রামের বাসিন্দা। ফুলগাজী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে যোগদানের পর উপজেলা সদরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। ২৯ মার্চ থেকে বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক রাকিব উদ্দিন। তালা ঝুলছে বাসায়। বন্ধ রয়েছে তার ফোন নাম্বার। তার পালিয়ে যাওয়ার খবর পেয়ে প্রতারণার শিকার ৪৭ জন ব্যক্তি তার বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দিয়েছেন থানায়ও। শিক্ষকের এমন অনৈতিক কর্মকান্ড ও পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ দেখা দেয়। হতাশা দেখা দেয় অভিভাবকদের মাঝে। শিক্ষার্থীদের মাঝে শুরু হয় নানা গুঞ্জন।

 

এদিকে বিদ্যালয়ের একমাত্র ইংরেজি শিক্ষক পালিয়ে যাওয়ায় পাঠদান নিয়ে শঙ্কায় বিদ্যালয় কর্তৃপক্ষের। প্রতারিত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বিদ্যালয়ের যোগদানের কয়েক মাসের মধ্যে শিক্ষক রাকিব উদ্দিন শিক্ষার্থীদের দুর্বলতা কাজে লাগিয়ে দিনরাত সমানে প্রাইভেট পড়ানো শুরু করেন। প্রাইভেটের মাধ্যমে অভিভাবকদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তার। বিশেষ করে প্রবাসী পরিবার ছিল তার প্রথম টার্গেট। মেধা ও শ্রম দেখিয়ে সহকর্মী শিক্ষকদেরকেও আয়ত্তে নিয়ে আসেন তিনি। অল্প সময়ের মধ্যে সবার প্রিয় শিক্ষক হিসেবে নিজের অবস্থান তৈরি করেন। সম্পর্ক পূঁজি করে প্রতারণার ফন্দি আঁটেন তিনি। পিতা-মাতার অসুস্থতা, ব্যক্তিগত জরুরি প্রয়োজন কিংবা পারিবারিক সংকটের কথা বলে গণহারে অল্প অঙ্কের টাকা ধার নেওয়া শুরু করেন। ধারের বিষয় কাউকে বলে তার সম্মান নষ্ট না করতে প্রত্যেককে অনুরোধ করেন। বিশ্বাস অর্জনের জন্য কথামতো ধার পরিশোধও করেন। ক্ষতিগ্রস্তরা জানান, পরবর্তীতে সেই বিশ্বাসকে পুঁজি করে ধাপে ধাপে বড় অঙ্কের টাকা সংগ্রহ করতে থাকেন। অভিযোগ রয়েছে, প্রায় ২০০ থেকে ২৫০ জনের কাছ থেকে তিনি টাকা হাতিয়ে নিয়েছেন। এরমধ্যে অধিকাংশই শিক্ষার্থীদের নারী অভিভাবক। বাদ দেননি সহকর্মীদেরও।

জানা যায় , তার বাবা আইসিইউতে চিকিৎসাধীন বলে সহকর্মী শিক্ষক কমল চন্দ্র দে’র কাছ থেকে ধাপে ধাপে ৫ লাখ ৩৮ হাজার টাকা, সুজন চন্দ্র দেবনাথের কাছ থেকে ৭ লাখ ৭৫ হাজার টাকা, সিনিয়র শিক্ষক সামছুন্নাহারের কাছ থেকে ৪ লাখ টাকা, প্রণব কুমার বণিকের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। এছাড়া পরিচিত এক রাজমিস্ত্রীর হেলপার থেকে ৪০ হাজার টাকা এবং ফুলগাজী বাজারের এক সেলুন দোকানের কর্মীর কাছ থেকে ২০ হাজার হাওলাত নিয়ে ফেরত দেননি তিনি। শিক্ষার্থীরা জানান , উম্মে ফাতেমা সুরভি শিক্ষক রাকিবের কাছে প্রাইভেট পড়তেন। বিপদের কথা বলে তার মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়ে ফেরত দেননি। সপ্তম শ্রেণির ছাত্রী সুভার মায়ের কাছে থেকেও একই কথা বলে ১০ হাজার টাকা ধার নেন। এভাবে শিক্ষার্থী ফারিয়ার মায়ের কাছ থেকে ১০ হাজার, তাসরিফার মায়ের কাছ থেকে ৫ হাজার , তাসমিনা থেকে ২০ হাজার ,সাদিয়া সুলতানার কাছ থেকে ১৩ হাজার, নুর জাহানের কাছ থেকে ২০ হাজার , সানজিদার কাছ থেকে ২ হাজার, সামিয়ার কাছ থেকে ৫ হাজার , নুসরাতের কাছ থেকে ১০ হাজারসহ অন্তত আড়াইশ ব্যক্তি থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার পর্যন্ত তার কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে ৪৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে। মৌখিকভাবে জানিয়েছেন প্রায় দুই শতাধিক ব্যক্তি। সবাই টাকা ফেরত চেয়ে অভিযোগ দিয়েছেন। বিষয়টি ম্যানেজিং কমিটি , থানা ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তিনি বলেন , ২৯ মার্চ থেকে শিক্ষক রাকিব উদ্দিন বিদ্যালয়ে অনুপস্থিত। তার ভাড়া বাসায় গিয়ে দেখা গেছে দরজায় তালা ঝুলছে। এরপর থেকে একের পর এক অভিযোগ আসে। তার ফোন নাম্বার বন্ধ।

তিনি আরও বলেন , শিক্ষক রাকিব অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক। তাকে বোঝা মুশকিল। তার সঙ্গে যে একবার কথা বলছে সে মুগ্ধ হয়ে তার ফাঁদে পড়েছে। সে কাউকে ছাড় দেয়নি। যেখানে শেভ করতেন ; ওই নাপিতকেও ছাড়েননি। তার কাছ থেকেও ২০ হাজার টাকা নিয়েছেন। তবে আমি আঁচ করতে পারেনি। সবগুলো লেনদেন তার ব্যক্তিগত ছিল। তিনি সবাইকে বলেছেন , যেনো প্রধান শিক্ষক না জানে। তিনি এর আগে আরও দুটি স্কুলে চাকরি করেছেন। সেখানেও একই রকম ঘটনা ঘটিয়েছেন বলে এখন জানাজানি হচ্ছে। তবে বিদ্যালয়ের একমাত্র ইংরেজি শিক্ষক পালিয়ে যাওয়ায় পাঠদানের মারাত্মক ব্যাঘাত হবে বলে জানান প্রধান শিক্ষক।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আহমেদ হোসেন মজুমদার বলেন ,’ বিষয় টা তাৎক্ষণিক থানাকে জানানো হয়েছে। আমরা সহসা মিটিং করে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিব।’ বৃহস্পতিবার ফুলগাজী থানার ডিউটি অফিসার এএসআই নুরুল আমিন জানান, শিক্ষকের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ থানা এসেছে। তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শফী উল্লাহ জানান, তিনি (শিক্ষক রাকিব) নীতি বিরোধী কাজ করেছেন। স্থানীয়ভাবে ম্যানেজিং কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমাদের কাছে এখনও কেউ লিখিত অভিযোগ দেননি। দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ রাকিব উদ্দিনের বক্তব্যের জন্য বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

সম্পর্কিত প্রবন্ধ

মীরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দূর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন 

মীরসরাই প্রতিনিধি:  চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বেপরোয়া ড্রাম ট্রাক চাপায় নিহত মীরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের শোক ও স্বরণ সভার আয়োজন করেছেন মিরসরাই উপজেলা...

বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ মাসুদ নিহত

সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে অবৈধভাবে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ নুর আলম মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  গত ১৪ এপ্রিল ২০২৬ বিকেলে সোনাগাজী পৌরসভার...

যুবলীগ নেতা শাহিন মেম্বারের বাড়িতে হামলা, নারীসহ আহত ৪

ফেনীর সোনাগাজীতে যুবলীগ সভাপতির বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় নারী ও বৃদ্ধসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত...

জনপ্রিয় খবর

মীরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দূর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন 

মীরসরাই প্রতিনিধি:  চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বেপরোয়া ড্রাম ট্রাক চাপায় নিহত মীরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিনের শোক ও স্বরণ সভার আয়োজন করেছেন মিরসরাই উপজেলা...

বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ মাসুদ নিহত

সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে অবৈধভাবে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ নুর আলম মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  গত ১৪ এপ্রিল ২০২৬ বিকেলে সোনাগাজী পৌরসভার...

যুবলীগ নেতা শাহিন মেম্বারের বাড়িতে হামলা, নারীসহ আহত ৪

ফেনীর সোনাগাজীতে যুবলীগ সভাপতির বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় নারী ও বৃদ্ধসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত...

সোনাগাজীতে আধিপত্য বিস্তারে সংঘর্ষ ও গোলাগুলি

সোনাগাজী প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে দু গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতরাতে মঙ্গলকান্দী ইউনিয়নের কাজিরহাট বাজার ও ৮নং ওয়ার্ডের উত্তর লক্ষীপুর...

সর্বশেষ মন্তব্য