Thursday, July 16, 2026
হোম জাতীয় ছেলে মেয়েদের জ্ঞানী হতে হলে ছেলে মেয়েদের শারিরীক মানসিক বিকাশ অত্যন্ত জরুরি...

ছেলে মেয়েদের জ্ঞানী হতে হলে ছেলে মেয়েদের শারিরীক মানসিক বিকাশ অত্যন্ত জরুরি – মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি :
শুধু স্কুলে গিয়ে মুখস্থ করে জ্ঞানী হওয়া যায় না, ছেলে মেয়েদের জ্ঞানী হতে হলে শারিরীক ও মানসিক বিকাশ অত্যন্ত জরুরি বলে মনে করেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

ভিডিও দেকতে ক্লিক করুন https://youtu.be/pdjtx2OKwvA

শনিবার বিকেলে ফেনীতে নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদক্ষেপ নিয়েছেন যাতে করে পুরো বাংলাদেশ এটি স্থায়ীভাবে রূপ নেয়। যাতে প্রতিটি ইউনিয়ন থেকে পৌরসভা সবজায়গায় এটি বিস্তৃতি সাধন হয়।

ফেনী খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে জনপ্রিয় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বন ও পরিবেশ মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু।

ফেনীর নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ফেনীতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, মেডিকেল কলেজসহ বিভিন্ন উন্নয়ন হবে। এতে কিছুটা সময় লাগবে। ফেনীকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য জেলার তিনজন সংসদ সদস্য একসঙ্গে কাজ করছি।
ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, পরশুরামের বন্যার বিষয়টি ভিন্ন, এটি মূলত উজানের পানির কারণে হয়ে থাকে। অন্যদিকে সোনাগাজীতে সুইসগেট বা রেগুলেটর ভেঙে যাওয়ায় বারবার বন্যা হচ্ছে। ইতোমধ্যে কিছু কাজ শুরু হয়েছে। আশা করছি গত বছরের তুলনায় এবার ভাঙন কম হবে। রেগুলেটর ঠিক হলে আগামী বছর ভাঙন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। এটি রাতারাতি সমাধানের বিষয় নয়।
বিএনপির এ ভাইস চেয়ারম্যান আরও বলেন, আমাদের কাজ আইনশৃঙ্খলার উন্নয়ন করা। কোনো অঘটন ঘটলে আমরাও বিব্রত হই এবং দ্রুত ব্যবস্থা নিতে চাই। সম্প্রতি ফেনীর অন্তত ১০টি ঘটনায় আমি নিজে অনুসন্ধান করে দেখেছি অধিকাংশই পারিবারিক বিরোধ থেকে সৃষ্টি। আমরা আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করছি। সামাজিক শৃঙ্খলা নিশ্চিত না হলে আইনশৃঙ্খলা ভালো রাখা কঠিন।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) ফাহমিদা হকের সভাপতিত্বে এসময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক আবদুল খালেক, ফেনী পৌরসভার প্রশাসক রোমেন শর্মা, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফেনী শিশু নিকেতনের অভাবনীয় সাফল্য

ফেনী প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে...

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবার পেল ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তা

ফেনী প্রতিনিধি: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুলাই...

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক বেহাল, খানাখন্দ ও জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক | জনতার কণ্ঠ : ফেনীর সোনাগাজী পৌরশহরের জিরো পয়েন্টসহ প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।...

জনপ্রিয় খবর

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)...

সর্বশেষ মন্তব্য