Friday, September 11, 2026
হোম ফেনী যুবদলের ফেনী জেলা কমিটির কার্যক্রম স্থগিত ও পৌর সভাপতি-সম্পাদক বহিষ্কার

যুবদলের ফেনী জেলা কমিটির কার্যক্রম স্থগিত ও পৌর সভাপতি-সম্পাদক বহিষ্কার

ফেনী প্রতিনিধি :

ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার আসামিকে ওয়ার্ড কমিটিতে অন্তর্ভুক্ত করায় জেলা যুবদলের কার্যক্রম স্থগিত করল কেন্দ্রীয় যুবদল।

একই সাথে পৌর যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদক কে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৪ মে ২০২৬) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক ইউনিট সমূহের সঠিক তদারকীতে ব্যর্থতা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ফেনী জেলা যুবদলের বিদ্যমান কমিটির স্থগিত করা হয়েছে।

একই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ৩০ এপ্রিল ২০২৬ ফেনী পৌর যুবদলের ৪ নং ওয়ার্ডের ঘোষিত কমিটিতে ২০১৭ সালে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক মনোনীত করার মত বিতর্কিত সিদ্ধান্ত অনুমোদন করায় পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর ফেনী পৌর যুবদলের আওতাধীন সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছিলো কেন্দ্রীয় যুবদল।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2