Tuesday, July 28, 2026
হোম জাতীয় এক্সিম ব্যাংক ফেনী শাখার ঋণ খেলাপি জাকির হোসেন স্বপন গ্রেফতার

এক্সিম ব্যাংক ফেনী শাখার ঋণ খেলাপি জাকির হোসেন স্বপন গ্রেফতার

ফেনী প্রতিনিধি :

এক্সিম ব্যাংক ফেনী শাখার ঋণ খেলাপি ও চেক জালিয়াতি মামলার আসামি জাকির হোসেন স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাত আটটার দিকে ফেনী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাকির হোসেন স্বপন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় এলাকার বাসিন্দা। তিনি আল আকিল ট্রেডিং এসোসিয়েট ও একটি ইটভাটার মালিক বলে জানা গেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার ঋণ খেলাপির অভিযোগে এক্সিম ব্যাংক ফেনী শাখা তার বিরুদ্ধে ফেনী জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

তার বিরুদ্ধে এক্সিম ব্যাংক ফেনী শাখার দায়ের করা মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি সিআর মামলা এবং একটি অর্থঋণ মামলা। সিআর মামলা নম্বর-৯২/২৫ চলতি বছরের ১৬ জানুয়ারি দায়ের করা হয়।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, চেক জালিয়াতি মামলায় অভিযুক্ত জাকির হোসেন স্বপনকে শুক্রবার রাতে ফেনী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত প্রবন্ধ

ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টির কোন সুযোগ নেই ফেনী চেম্বারের শপথ অনুষ্ঠানে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি : ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত...

ফেনীর ছাগলনাইয়ায় মধ্যরাতে গোলাগুলির অভিযোগ

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠসংলগ্ন এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের...

ফুলগাজী থানার নবাগত ওসিকে গোলাম রসুল মজুমদারের ফুলেল শুভেচ্ছা

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর ফুলগাজী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল মজুমদার (গোলাপ)। শুক্রবার বিকালে...

জনপ্রিয় খবর

চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার

চট্টগ্রাম নগরীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে অপহৃত মা ও ছেলেকে মাত্র ছয় ঘণ্টার বিশেষ অভিযানে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা...

সর্বশেষ মন্তব্য

2