Friday, September 11, 2026
হোম খেলাধুলা বিসিবি কাউন্সিলর অপুর উদ্যোগ-ফেনীতে ক্রিকেট উন্নয়নে অংশীজনদের মতবিনিময় সভা

বিসিবি কাউন্সিলর অপুর উদ্যোগ-ফেনীতে ক্রিকেট উন্নয়নে অংশীজনদের মতবিনিময় সভা

ফেনী প্রতিনিধি :

ফেনীতে ক্রিকেটের উন্নয়নে করণীয় নির্ধারণ ও বিভিন্ন পক্ষের মতামত নিতে জেলা পর্যায়ের ক্রিকেটসংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেনী জেলা কাউন্সিলর শরীফুল ইসলাম অপুর উদ্যোগে মঙ্গলবার (৭ জুলাই) রাতে শহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ সভা হয়।

সভায় জেলার বিভিন্ন ক্রিকেট ক্লাবের সংগঠক, ক্রিকেট একাডেমির প্রতিনিধি, কোচ, আম্পায়ার ও খেলোয়াড়েরা অংশ নেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব সাইদুর রহমান জুয়েল এবং সদস্য সালাহউদ্দিন মামুন।

মতবিনিময় সভার শুরুতে শরীফুল ইসলাম অপু ফেনীর ক্রিকেট উন্নয়নে ১০ দফা প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবগুলোর মধ্যে ছিল মাঠ ও ইনডোর অনুশীলনের সুযোগ নিশ্চিত করা, স্কুল ক্রিকেট উন্নয়ন ও সম্প্রসারণ, বয়সভিত্তিক দল এবং জেলা দলের আগাম প্রস্তুতি, নিয়মিত ক্রিকেট লিগ আয়োজন, প্রশিক্ষণ একাডেমিগুলোকে সহায়তা, কোচ ও আম্পায়ারদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়।

প্রস্তাবনাগুলোর ওপর অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরেন এবং জেলার ক্রিকেটের সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

কামরুল হাসান রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ক্লাব সংগঠক মুস্তফা জামাল, ইমন উল হক,আরিফুল আমিন রিজভী, মতিউর রহমান সোহেল, গোলাম মোস্তফা বিটু, কামরুল হাসান, মোহাম্মদ শাহরিয়ার ও আমজাদুর রহমান রুবেল। আম্পায়ারদের পক্ষে বক্তব্য দেন আফসার উদ্দিন তরুণ, কোচদের পক্ষে মুহাম্মদ কফিল মাহমুদ এবং ক্রিকেটারদের পক্ষে রায়হান।

সভায় বক্তারা বলেন, বিসিবির কাউন্সিলর হিসেবে দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই জেলার ক্রিকেট উন্নয়ন পরিকল্পনা নিয়ে এমন উদ্যোগ ইতিবাচক। তাঁরা এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন এবং গৃহীত প্রস্তাব বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।

সভা শেষে ক্যানসারে আক্রান্ত ক্রিকেটার মেহেদি হাসান হৃদয়ের সুস্থতা কামনা এবং ফেনীর প্রয়াত ক্রিকেটার ও সংগঠকদের স্মরণে দোয়া করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2