Friday, September 11, 2026
হোম জাতীয় ফেনীর ফুলগাজী সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনীর ফুলগাজী সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনী প্রতিনিধি:

ফেনীর ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা।

বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল পরিত্যক্ত অবস্থায় ৫৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা গাঁজা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, পুশইন প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2