Friday, September 11, 2026
হোম জাতীয় ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিয়ার...

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১

ফেনী প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় কামরুল ইসলাম (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার (৮ জুলাই) রাত প্রায় ১০টা ২০ মিনিটে পুলিশ সুপার ফেনীর প্রত্যক্ষ নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাছিয়া বাজার রোডের গ্যাস কোম্পানি বাথানিয়া এলাকায় আইরনি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান চালায়। এ সময় রাস্তার ওপর থেকে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কামরুল ইসলাম ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2