Sunday, July 12, 2026
হোম জাতীয় সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক বেহাল, খানাখন্দ ও জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক বেহাল, খানাখন্দ ও জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক | জনতার কণ্ঠ :
ফেনীর সোনাগাজী পৌরশহরের জিরো পয়েন্টসহ প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কোথাও পিচ উঠে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে তলিয়ে যাওয়ায় রাস্তা ও গর্ত আলাদা করে বোঝা যায় না। ফলে প্রতিদিন শত শত যানবাহন, শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের এমন বেহাল অবস্থা থাকলেও স্থায়ী সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। মাঝে মাঝে ইট, বালি বা খোয়া ফেলে সাময়িক সংস্কার করা হলেও অল্প সময়ের মধ্যেই সড়ক আবার আগের অবস্থায় ফিরে যায়।
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জিরো পয়েন্টসহ পৌরশহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনভোগান্তি কয়েকগুণ বেড়ে যায়।
সোনাগাজী সরকারি (ডিগ্রি) কলেজের শিক্ষার্থী আফসানা আক্তার বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে কলেজে যেতে হয়। বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক সময় পোশাক নষ্ট হয়, আবার দুর্ঘটনার আশঙ্কাও থাকে।”
পথচারী নাজমুল ইসলাম বলেন, “পৌরশহরের প্রধান সড়কের এমন অবস্থা খুবই দুঃখজনক। একটু অসাবধান হলেই পড়ে গিয়ে আহত হওয়ার ভয় থাকে। শিশু ও বয়স্কদের চলাচল সবচেয়ে বেশি কষ্টকর।”
রোগীর স্বজন একরামুল হক জানান, হাসপাতালে রোগী নিয়ে যেতে ভাঙা রাস্তার কারণে অতিরিক্ত সময় লাগে, যা গুরুতর রোগীদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
ব্যবসায়ী আবুল কালাম বলেন, ভাঙাচোরা রাস্তা, কাদা ও যানজটের কারণে অনেক ক্রেতা বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন। এতে ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নুরনবী বলেন, পৌরশহরের প্রধান সড়কগুলো পুরো উপজেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তাই দ্রুত টেকসইভাবে সড়ক সংস্কারের দাবি জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা বলেন, সড়ক সংস্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। বৃষ্টি কমলেই আপাতত সংস্কারকাজ শুরু করা হবে।

সম্পর্কিত প্রবন্ধ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফেনী শিশু নিকেতনের অভাবনীয় সাফল্য

ফেনী প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে...

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবার পেল ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তা

ফেনী প্রতিনিধি: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুলাই...

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)...

জনপ্রিয় খবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফেনী শিশু নিকেতনের অভাবনীয় সাফল্য

ফেনী প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে...

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবার পেল ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তা

ফেনী প্রতিনিধি: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুলাই...

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক বেহাল, খানাখন্দ ও জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক | জনতার কণ্ঠ : ফেনীর সোনাগাজী পৌরশহরের জিরো পয়েন্টসহ প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।...

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)...

সর্বশেষ মন্তব্য