Friday, September 11, 2026
হোম ফেনী ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে নাইজেরিয়ান নাগরিক আটক

ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে নাইজেরিয়ান নাগরিক আটক

ফেনী সীমান্ত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সোমবার (৩ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

বিজিবি জানায়, আটক ব্যক্তির নাম অস্টিন (৩৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত মার্চ ২০২৬ সালে বাংলাদেশে আসেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ হয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিনি প্রথমে ঢাকায় আসেন। পরে ফেনী জেলার পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকায় পৌঁছান। সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক নাইজেরিয়ান নাগরিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।”

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

ফেনীতে বিশেষ অভিযানে ডাকাতিসহ বিভিন্ন মামলায় ২২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি | জনতার কণ্ঠ :  ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনসহ ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং আন্তঃজেলা কাভার্ড ভ্যানের মালামাল চুরি চক্রের সদস্যসহ...

কর নির্ধারণে দুর্নীতির অভিযোগ অস্বীকার ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর

ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনী পৌরসভা প্রাঙ্গণে মানববন্ধন করে কর নির্ধারণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলার ঘটনায় তা প্রত্যাখ্যান করেছেন ফেনী পৌরসভার নির্বাহী...

জনপ্রিয় খবর

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2