Friday, September 11, 2026
হোম Uncategorized চট্টগ্রামে যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেফতার

চট্টগ্রামে যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেফতার

চট্টগ্রামে যৌতুকের মামলায় ৪৩তম বিসিএস ক্যাডার ও বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাকসুদুল হাসান (৩৪) গ্রেফতার হয়েছেন।

 

শনিবার (৮ আগস্ট) রাত ১টার দিকে নগরীর শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।

 

মামলার এজাহার ও আদালতে দাখিল করা নথি অনুযায়ী, এক তরুণীর সঙ্গে মাকসুদুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণীর কাছে যৌতুক দাবি করার অভিযোগ ওঠে। দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় তাকে বিভিন্নভাবে চাপ ও হয়রানি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে ওই তরুণী মাকসুদুল হাসানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, বাদীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়েছিল। দাবিকৃত টাকা দিতে না পারায় তাকে মানসিকভাবে চাপ প্রয়োগ ও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।

 

এদিকে, মাকসুদুল হাসানের গ্রেফতারের আগে বরগুনার বেতাগীর মোকামিয়া এলাকার এক তরুণীর সঙ্গে তার কথিত পরকীয়া সম্পর্কের একটি ভিডিও জুলাইয়ের প্রথমদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই তরুণী মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত বলে স্থানীয়ভাবে জানা গেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচিত হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে এই ভিডিও ভাইরালের ঘটনা এবং যৌতুকের মামলাটি পৃথক বিষয়।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম বলেন, শনিবার রাতে পাঁচলাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাত ১টার দিকে শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনের নিজ বাসা থেকে মাকসুদুল হাসানকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Top Free OnlyFans Guide – Privacy, Features, Mobile Access & Premium Tips

Understanding the Allure of Free OnlyFans ContentHow to Find Reliable Top Free OnlyFans AccountsNavigating Privacy and Discreet BillingFeatures and Experience You Can ExpectMobile Access...

নতুন বিতর্কে জড়ালেন ফেনী জেলা পরিষদ প্রশাসক ! ভিআইপি প্রটোকল নিয়ে সমালোচনার ঝড়

নতুন বিতর্কে জড়ালেন ফেনী জেলা পরিষদ প্রশাসক ! ভিআইপি প্রটোকল নিয়ে সমালোচনার ঝড় ফেনী জেলা প্রতিনিধি: বিতর্ক যেন কোন ভাবেই পিছু ছাড়ছেনা ফেনী জেলা পরিষদের প্রশাসক...

জনপ্রিয় খবর

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2