Friday, September 11, 2026
হোম ফেনী ‎ফেনীতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

‎ফেনীতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেখ আশিকুন্নবী সজীব:

নজরুল বর্ষ উপলক্ষে ফেনীতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম. এ. খালেক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম. এ. খালেক বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং একটি সুন্দর পৃথিবীর রূপকার। তাদের হাসিমুখ আগামী দিনের আশার আলো। তাই শিশুদের সঠিক যত্ন, স্নেহ ও শিক্ষা দেওয়া আমাদের সবার মূল দায়িত্ব।”

তিনি বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। তাদের প্রতিভা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার মাধ্যমে ভবিষ্যতে তারা দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শামীমা আক্তার, জাসাস ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. দিলদার হোসেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ফেনীর বিভিন্ন স্কুলের তৃতীয় থেকে দশম শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপের মোট নয়জন বিজয়ীকে অতিথিরা পুরস্কৃত করেন।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2