Saturday, September 12, 2026
হোম ফেনী ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

ফেনী প্রতিনিধি :

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ছাগলনাইয়া থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী ইকবাল পাম্পের প্রায় ২০০ মিটার আগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল দাস নোয়াখালীর হাতিয়া উপজেলার দাসের হাট এলাকার চরকিং দাসপাড়া গ্রামের মতিলাল দাসের ছেলে। তিনি নিজকুনজরা পিএসপিতে চাকরি করতেন। আহত সাইফুল ইসলাম ফেনীর ফুলগাজী উপজেলার লক্ষ্মীপুর এলাকার হুমায়ুনের ছেলে।

ফাজিলপুর হাইওয়ে থানার এস আই শহিদুল ইসলাম  জানান, সকালে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে যাওয়ার সময় মহাসড়ক পার হতে থাকা পথচারী জুয়েল দাসকে ধাক্কা দেয়। একই সময় একটি মাইক্রোবাসও দুর্ঘটনাকবলিত হয়। এতে জুয়েল দাস ঘটনাস্থলে গুরুতর আহত হন। মাইক্রোবাসটির চালকও আহত হন।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে জুয়েল দাসকে চিকিৎসার জন্য নেওয়া হলে তার মৃত্যু হয়। আহত সাইফুল ইসলামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত প্রবন্ধ

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, ডাকাত দলের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২১ জনকে...

৮০ লাখ টন কয়লা আমদানির দরপত্রে পক্ষপাতিত্বের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির আন্তর্জাতিক দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল)–এর চিফ...

সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ডা. মাহমুদুল হক

ফেনী প্রতিনিধি: ফেনীর সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ডা. মাহমুদুল হককে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে...

জনপ্রিয় খবর

বাংলা হলো সবচেয়ে শ্রেষ্ঠ বিভাগ’—অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক

নিজস্ব প্রতিনিধি : ‘বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’—এমন মন্তব্য করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের...

সর্বশেষ মন্তব্য

2