Saturday, September 12, 2026
হোম জাতীয় ফেনীতে এলজিইডির গাড়ির চাপায় নিহত পুলিশ সদস্য জাহাঙ্গীরের জানাজা সম্পন্ন

ফেনীতে এলজিইডির গাড়ির চাপায় নিহত পুলিশ সদস্য জাহাঙ্গীরের জানাজা সম্পন্ন

ফেনী প্রতিনিধি :

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফেনী কার্যালয়ের একটি জিপ গাড়ির ধাক্কায় নিহত পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলমের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত জাহাঙ্গীর আলম কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া গ্রামের মুন্সি হাজী বাড়ির আবদুল কাদেরের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) কর্মস্থল খুলশী থানা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি ফেনীতে আসছিলেন জাহাঙ্গীর। পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করে টমটমযোগে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে কাজিরবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ফুলগাজীর দিক থেকে আসা এলজিইডি ফেনী কার্যালয়ের একটি জিপ গাড়ি টমটমটিকে ধাক্কা দেয়।

এতে টমটমে থাকা জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় এলজিইডির গাড়িটি চালাচ্ছিলেন মো. শামীম। গাড়িতে ল্যাব টেকনিশিয়ান বিল্লাল ও মোর্শেদও ছিলেন বলে জানা গেছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘জাহাঙ্গীর আমাদের থানায় কর্মরত ছিলেন। তিনি ছুটিতে ছিলেন। ফেনীর গ্রামের বাড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সম্পর্কিত প্রবন্ধ

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, ডাকাত দলের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২১ জনকে...

৮০ লাখ টন কয়লা আমদানির দরপত্রে পক্ষপাতিত্বের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির আন্তর্জাতিক দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল)–এর চিফ...

সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ডা. মাহমুদুল হক

ফেনী প্রতিনিধি: ফেনীর সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ডা. মাহমুদুল হককে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে...

জনপ্রিয় খবর

বাংলা হলো সবচেয়ে শ্রেষ্ঠ বিভাগ’—অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক

নিজস্ব প্রতিনিধি : ‘বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’—এমন মন্তব্য করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের...

সর্বশেষ মন্তব্য

2