Friday, September 11, 2026
হোম গণমাধ্যম ফেনীতে সাংবাদিকদের তিন দিনের পেশাগত প্রশিক্ষণ সমাপ্ত, সনদ প্রদান

ফেনীতে সাংবাদিকদের তিন দিনের পেশাগত প্রশিক্ষণ সমাপ্ত, সনদ প্রদান

নিজস্ব প্রতিবেদক:

ফেনীতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহযোগিতায় তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এলজিইডি মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

 

​সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জজ কোর্টের পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজী এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মুহাইমিন উদ্দিন সাইমুন।

 

​প্রশিক্ষণের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন প্রশিক্ষক সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এ কে এম আব্দুর রহিম, দৈনিক অজয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ ও দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক মাঈন উদ্দিন।

 

​প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান, নাগরিক টেলিভিশনের ফেনী প্রতিনিধি নুর হোসেন এবং সোনালী কণ্ঠের পরশুরাম প্রতিনিধি রোসনা আক্তার রুমি।

 

​তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে ফেনীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক ও সংবাদকর্মী অংশ নেন। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিংসহ আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

​বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সময়ে সাংবাদিকদের এআই টুলস ব্যবহারের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাইয়ে আরও দক্ষ হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে নির্ভুল সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে ফ্যাক্ট চেকিংয়ের কোনো বিকল্প নেই।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

ফেনীতে বিশেষ অভিযানে ডাকাতিসহ বিভিন্ন মামলায় ২২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি | জনতার কণ্ঠ :  ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনসহ ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং আন্তঃজেলা কাভার্ড ভ্যানের মালামাল চুরি চক্রের সদস্যসহ...

কর নির্ধারণে দুর্নীতির অভিযোগ অস্বীকার ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর

ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনী পৌরসভা প্রাঙ্গণে মানববন্ধন করে কর নির্ধারণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলার ঘটনায় তা প্রত্যাখ্যান করেছেন ফেনী পৌরসভার নির্বাহী...

জনপ্রিয় খবর

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2