Friday, September 11, 2026
হোম ফেনী কর নির্ধারণে দুর্নীতির অভিযোগ অস্বীকার ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর

কর নির্ধারণে দুর্নীতির অভিযোগ অস্বীকার ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলীর

ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ :

ফেনী পৌরসভা প্রাঙ্গণে মানববন্ধন করে কর নির্ধারণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলার ঘটনায় তা প্রত্যাখ্যান করেছেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, কর নির্ধারণ ও কর আদায় নির্বাহী প্রকৌশলীর দায়িত্বের মধ্যে পড়ে না। ফলে কর আদায়ের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

মোহাম্মদ জাকির উদ্দিন বলেন, কর নির্ধারণ, কর আদায় নির্বাহী প্রকৌশলীর কাজ নয়। কর আদায়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ দায়িত্ব সরকার কর্তৃক আমার ওপর অর্পিত দায়িত্বের মধ্যেও পড়ে না।”

তিনি বলেন, ফেনী পৌরসভার প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে তার দায়িত্ব হলো পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা এবং নাগরিকদের স্বার্থে প্রকৌশল সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন করা।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে কোনো বিষয় সম্পর্কে না জেনে বা না বুঝে কারও বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং গণমাধ্যমের সামনে তাকে হেয় করা সমীচীন নয়।

তিনি বলেন, মানুষের কর্মক্ষেত্রে দায়িত্ব পালনকালে মনের অজান্তে ভুল হওয়া অস্বাভাবিক কিছু নয়। ভুল হলে তা সংশোধনের সুযোগ রয়েছে। কিন্তু না জেনে, না বুঝে কারও বদনাম করা বা গণমাধ্যমের সামনে তাকে নাজেহাল করা সমুচিত নয়।”

এ ঘটনায় সম্মানিত পৌর নাগরিকদের প্রতি সঠিক তথ্য যাচাই করে কোনো বিষয়ে মন্তব্য করার আহ্বান জানান তিনি।

সবশেষে মোহাম্মদ জাকির উদ্দিন বলেন, দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত কোনো ভুলের কারণে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2