জনতার কণ্ঠ ডেস্ক :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দলীয় গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়। এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত সিদ্ধান্ত দলের সংশ্লিষ্ট নেতাকর্মী ও সর্বস্তরের নেতাদের অবগতির জন্য জানানো হয়েছে।
