Friday, September 11, 2026
হোম জাতীয় রাষ্ট্রপতির মসনদে মির্জা ফখরুল, সন্ধ্যায় শপথ

রাষ্ট্রপতির মসনদে মির্জা ফখরুল, সন্ধ্যায় শপথ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার নির্দেশিকা তুলে ধরেন সিইসি। এরপর শুরু হয় ভোটগ্রহণ, যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

ত্রয়োদশ জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন। তবে ভোট পড়েছে ৩৪৩টি; অনুপস্থিত ছিলেন ৬ জন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে আইন অনুযায়ী ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যরা আবারও রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোট দেওয়ার সুযোগ পেলেন। সংশ্লিষ্টদের মতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন দেশের সংসদীয় গণতন্ত্রের চর্চা ও রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন গতি আনতে ভূমিকা রাখতে পারে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2