Friday, September 11, 2026
হোম গণমাধ্যম শিক্ষার্থীদের হাতে ফলজ গাছের চারা তুলে দিল বন্ধুজন

শিক্ষার্থীদের হাতে ফলজ গাছের চারা তুলে দিল বন্ধুজন

সংবাদ বিজ্ঞপ্তি:

খবরের কাগজ বন্ধুজন ফেনী জেলা শাখার উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকালে ফেনী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খবরের কাগজ বন্ধুজন ফেনী জেলা শাখার সভাপতি ও ফেনী জজ কোর্টের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঞা।

অনুষ্ঠানে খবরের কাগজ বন্ধুজন ফেনীর সহ-সভাপতি মহিউদ্দিন খন্দকার, দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা আক্তার মায়া বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, শিক্ষার্থীদের হাতে ফলজ গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে আমরা শুধু একটি গাছই দিচ্ছি না, বরং তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও বৃক্ষপ্রেমের বীজ বপন করছি। একটি গাছ যেমন আমাদের অক্সিজেন দেয়, তেমনি ফল, ছায়া ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি প্রত্যেকে একটি করে গাছ লাগিয়ে যত্ন নেয়, তাহলে আমাদের সমাজ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।

খবরের কাগজ বন্ধুজন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক নজির আহাম্মদ রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বন্ধুজনের সদস্য ও ইনডিপেনডেন্ট টিভির ফেনী প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, দৈনিক খবরের কাগজ ও এনটিভির ফেনী জেলা প্রতিনিধি তোফায়েল আহাম্মদ নিলয়, পৌর কৃষক দলের সভাপতি বেলায়েত পাটোয়ারী, বিজয়সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শহীদুল ইসলাম, দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াছমিন, শাহানা আক্তার, কামরুন নাহার, আমেনা আক্তার, সাহিদা সুলতানা, রাবেয়া আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

চারা বিতরণের সময় শিক্ষার্থীদের গাছের পরিচর্যা ও নিয়মিত পানি দেওয়ার বিষয়ে উৎসাহিত করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2