ফেনী প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ, ঢাকা।
রোববার (৩০ আগস্ট) সকালে ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ, ঢাকার সভাপতি মো. নাসির উদ্দিন রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কোয়ালিটি ফ্যাশন ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান লিটন বলেন, জীবনে লক্ষ্য থাকতে হবে। সফল হতে হলে লক্ষ্য নির্ধারণের বিকল্প নেই। আজ জিপিএ-৫ পেয়েছো মানেই সফলতার শেষ নয়। আরও ছয়-সাত বছর মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে হবে। এখন লক্ষ্য ঠিক থাকলে সাত-আট বছর পর লক্ষ্যে পৌঁছাতে পারবে।
ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ, ঢাকার সাধারণ সম্পাদক মো. এমরানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মোস্তফা অ্যান্ড কোম্পানির সিইও মো. নুর উন নবী রাজীব, লেখক-মাইন্ড মেন্টর ও গ্লোবাল ওয়েলনেস স্পিকার ডা. মেছবাহ উদ্দিন
অনুষ্ঠানে বক্তব্য দেন ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ খন্দকার মাঈনুদ্দীন, ফাজিলপুর মুজিবিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মেজবাহ উদ্দিন, সাউথইস্ট কলেজের সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন ও হাবিবুল্লাহ বাহার, ছনুয়া ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসেস রাশেদ আক্তার খানম, শিবপুর আর বি হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ ভূঁইয়া, সমাজসেবক নুরুল আবছার, মো. শাহজাহান, মাওলানা নুরুল আমিন, কামরুল ইসলাম সবুজ ও মাওলানা ফজলুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল করিম, দপ্তর সম্পাদক মো. আবু বকর ছিদ্দিক সোহেল, কোষাধ্যক্ষ ওমর ফারুক, সমাজসেবা সম্পাদক ইঞ্জিনিয়ার কবির আহাম্মদ বাবলু এবং নির্বাহী সদস্য আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. ইমাম হোসেন, তানভীরুল হক, মাহফুজুর আমিন মাহিন, নুসাইবা নাবিলা মীম, সাদিয়া তাসনিম ও আফরা আনজুম।
অনুষ্ঠানের শেষে জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
