Friday, September 11, 2026
হোম জাতীয় ফেনীর সাবেক পুলিশ সুপার হাবিবুর এখন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার

ফেনীর সাবেক পুলিশ সুপার হাবিবুর এখন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক:

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। এর মধ্যে তিন জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ ৩০ আগস্ট ২০২৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়েছে।

জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. হাবিবুর রহমান ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর ফেনীতে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৭ নভেম্বর তিনি বিদায় নেন। ফেনীতে দায়িত্ব পালনকালে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বগুড়া রিজিয়নে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. ফজলে এলাহীকে মাদারীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে পিরোজপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান

প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2