Friday, September 11, 2026
হোম জাতীয় শতাধিক শিক্ষার্থীকে ২৫ লাখ টাকা শিক্ষা বৃত্তি দেবে গ্রীনল্যান্ড কলেজ

শতাধিক শিক্ষার্থীকে ২৫ লাখ টাকা শিক্ষা বৃত্তি দেবে গ্রীনল্যান্ড কলেজ

নিজস্ব প্রতিবেদক :

ফেনীতে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী ও সাধারণ শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সুযোগ সহজ করতে শতাধিক শিক্ষার্থীকে ২৫ লাখ টাকা সমমূল্যের শিক্ষা বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে গ্রীনল্যান্ড কলেজ। কলেজের ১০ বছর পূর্তি উপলক্ষে এ বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দুই বছর মেয়াদে এ বৃত্তি দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে কলেজ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কলেজের ১০ বছর পূর্তি উপলক্ষে শতাধিক শিক্ষার্থীর জন্য বিশেষ শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগের আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী এইচএসসি পর্যায়ের দুই বছর মেয়াদে সর্বমোট ২৫ হাজার টাকা সমমূল্যের শিক্ষা বৃত্তি পাবেন। শতাধিক শিক্ষার্থীর মধ্যে সর্বমোট ২৫ লাখ টাকা সমমূল্যের বৃত্তি প্রদান করা হবে।এর মধ্যে ১৫ লাখ টাকা মেধাবৃত্তি এবং বাকি ১০ লাখ টাকা সাধারণ শিক্ষা বৃত্তি হিসেবে দেওয়া হবে। অর্থাৎ শুধু মেধাবী শিক্ষার্থীরাই নয়, আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় শিক্ষার্থীরাও এ বৃত্তির সুযোগ পাবেন।

কলেজ কর্তৃপক্ষ আরও জানায়, এ বিশেষ শিক্ষা বৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তি হতে হবে। তবে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি শিক্ষার্থীদের বহন করতে হবে।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজের নিজস্ব নির্ধারিত টিউশন ফি ও শিক্ষাসংক্রান্ত প্রযোজ্য নিজস্ব খরচ থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে। ফলে এসব খাতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজকে কোনো অর্থ প্রদান করতে হবে না।

কলেজের পরিচালক কাজী আবিদুর রহমান বলেন, এটি নগদ অর্থ দেওয়ার বৃত্তি নয়। যারা গ্রীনল্যান্ড কলেজে ভর্তি হবে, তাদের টিউশন ফিসহ আনুষঙ্গিক খরচ কলেজ বহন করবে। শুধুমাত্র বোর্ড কর্তৃক নির্ধারিত ফি শিক্ষার্থীকে বহন করতে হবে।কলেজের ১০ বছর পূর্তিতে আমাদের লক্ষ্য অন্তত ১০০ জন শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নেওয়া। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের এ উদ্যোগ। আমরা ফেনীর পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অভাব-অনটনে থাকা শিক্ষার্থীদের সহযোগিতা করতে চাই।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন আলমগীর বলেন, জেলার বেসরকারি কলেজগুলোর মধ্যে গ্রীনল্যান্ড কলেজ শীর্ষস্থান অর্জন করেছে। কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সময় সহযোগিতা করা হয়েছে, যাতে তারা উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে।আমাদের এ উদ্যোগ শুধু মেধাবীদের জন্য নয়। মেধাবীদের পাশাপাশি সাধারণ বৃত্তি প্রদানের মাধ্যমে গরিব, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদেরও এ সুযোগের আওতায় আনা হচ্ছে।’

তিনি  বলেন, ২৫ লাখ টাকা সমমূল্যের বৃত্তির মধ্যে ১৫ লাখ টাকা মেধাবৃত্তি এবং বাকি ১০ লাখ টাকা সাধারণ শিক্ষা বৃত্তি হিসেবে দেওয়া হবে।সংবাদ সম্মেলনে কলেজের  পরিচালক মো. ইকবাল হোসেন ভূঁইয়া ও মোস্তফা খোকন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2