Saturday, September 12, 2026
হোম জাতীয় ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি | জনতার কণ্ঠ :

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, ডাকাত দলের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫০ বোতল বিদেশি মদ, ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৩ বোতল বিয়ার ও ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার, ফেনীর নির্দেশনায় অফিসার ইনচার্জ, ফেনী মডেল থানার নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি আশরাফুল জামান সোহাগ (২০) ও ডাকাত দলের সদস্য সাইফুল ইসলাম রিয়াজ (২৮)-কে গ্রেফতার করা হয়। সোহাগকে মহিপাল এলাকা থেকে এবং রিয়াজকে এসএসকে রোড এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

এছাড়া ধর্মপুর এলাকা থেকে ৫০ বোতল বিদেশি মদসহ একাধিক মাদক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী মো. সেলিমকে (২৪) গ্রেফতার করা হয়। মধ্যম চাড়ীপুর (খাজুরিয়া) জজ কোর্ট কলোনি এলাকা থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. হৃদয় (২০) ও তার মা রাবেয়া আক্তারকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহরিয়ার হোসেন (২২), নাজমুল ইসলাম (২১), শহিদুল ইসলাম সুমন (৩৪), ইসমাইল হোসেন ইমন (২৬) ও মো. রবেল (২৬)-কে গ্রেফতার করা হয়। এছাড়া ৩ বোতল বিয়ারসহ আবু বক্কর (২৩) ও মো. ইকবাল হোসেন (৩৫) গ্রেফতার হন।

পুলিশ আরও জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদকসেবীসহ অভিযানে গ্রেফতার হওয়া সর্বমোট ২১ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনী মডেল থানাসহ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, মাদকসেবী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

৮০ লাখ টন কয়লা আমদানির দরপত্রে পক্ষপাতিত্বের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির আন্তর্জাতিক দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল)–এর চিফ...

সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ডা. মাহমুদুল হক

ফেনী প্রতিনিধি: ফেনীর সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ডা. মাহমুদুল হককে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে...

বাংলা হলো সবচেয়ে শ্রেষ্ঠ বিভাগ’—অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক

নিজস্ব প্রতিনিধি : ‘বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’—এমন মন্তব্য করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের...

জনপ্রিয় খবর

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, ডাকাত দলের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২১ জনকে...

৮০ লাখ টন কয়লা আমদানির দরপত্রে পক্ষপাতিত্বের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির আন্তর্জাতিক দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল)–এর চিফ...

সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ডা. মাহমুদুল হক

ফেনী প্রতিনিধি: ফেনীর সরিষাদী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ডা. মাহমুদুল হককে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে...

বাংলা হলো সবচেয়ে শ্রেষ্ঠ বিভাগ’—অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক

নিজস্ব প্রতিনিধি : ‘বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’—এমন মন্তব্য করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের...

সর্বশেষ মন্তব্য

2