নোয়াখালী প্রতিনিধি | জনতার কণ্ঠ :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে অস্ত্রধারী ভাড়াটে সন্ত্রসাী দিয়ে এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের লাকুড়িয়ার কান্দি গ্রামে পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান। আগ্নেয়াস্ত্র হাতে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাকুড়িয়ার কান্দি গ্রামের আনোয়ার উল্লার দুই ছেলে শরিফ উল্যার ও মজিব উল্যার মধ্যে বাড়ির জমিজমা নিয়ে বিরোধে চলছে।
দুপুরে বাড়িতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই ভাইয়ের ছেলেমেয়েদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মজিম উল্লার মেয়ে শারমিনের চোখে আঘাত করে শরিফ উল্লার ছেলেমেয়েরা। খবর পেয়ে বিকেল ৪টার দিকে রসূরপুর থেকে শারমিনের স্বামী লোকজন নিয়ে শরিফ উল্লার বসতঘরে মামলা চালান। এ সময় মুঠোফোনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। তাদের মধ্যে কয়েকজন মুখোশধারী ছিলেন। এ সময় অস্ত্র হাতে শরিফ উল্লার পরিবারের নারী পুরুষ সদস্যদের দিকে তেড়ে যেতে দেখা যায়। তারা বসতঘরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর চালান।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন,
খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি।
এ ঘটনায় আটক আছে বলে জানালেও কতজনকে আটক করা হয়েছে তা নিশ্চিত না করে তিনি বলেন, এ বিষয়ে কাল বুধবার বিস্তারিত জানানো হবে।
আবু নাছের মঞ্জু
১৪.০৯.২০২৬
