Tuesday, September 29, 2026
হোম ফেনী ফেনীতে ডিএনসির অভিযানে ৩ কেজি গাঁজা ও ২২.৫ লিটার বিদেশি মদ উদ্ধার

ফেনীতে ডিএনসির অভিযানে ৩ কেজি গাঁজা ও ২২.৫ লিটার বিদেশি মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি | জনতার কণ্ঠ:

ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৩ কেজি গাঁজা, ২২ দশমিক ৫ লিটার বিদেশি মদ ও ১৫ লিটার বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আমজাদ হোসেন ওরফে বিটু (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে ডিএনসি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ফেনী মডেল থানাধীন মধ্য কাজিরবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তহসিলদার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফেনীর একটি রেইডিং টিম আমজাদ হোসেন ওরফে বিটুর নিজ দখলীয় সাত কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতঘরে অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধার করা হয়—

  • স্কচটেপে মোড়ানো তিনটি পোটলায় মোট ৩ কেজি গাঁজা।
  • ৭৫০ মিলিলিটারের ১২ বোতল বিদেশি মদ, মোট ৯ লিটার।
  • ৩৭৫ মিলিলিটারের ৩৬ বোতল বিদেশি মদ, মোট ১৩ দশমিক ৫ লিটার।
  • ৫০০ মিলিলিটারের ৩০ ক্যান গোল্ড ফ্লো বিয়ার, মোট ১৫ লিটার।

সব মিলিয়ে ৪৮ বোতল বিদেশি মদে মোট ২২ দশমিক ৫ লিটার এবং ৩০ ক্যান বিয়ারে ১৫ লিটার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিএনসি।

অভিযুক্ত আমজাদ হোসেন ওরফে বিটু (৫০) ফেনী সদর উপজেলার মধ্য কাজিরবাগ ইউনিয়নের তহসিলদার বাড়ি এলাকার বাসিন্দা। তিনি গোলাম সরওয়ার ও রহিমা বেগমের ছেলে।

ডিএনসির প্রতিবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে ফেনী মডেল থানায় উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী।

সম্পর্কিত প্রবন্ধ

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট...

ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও দ্রুত চিকিৎসার পরামর্শ

স্টাফ রিপোর্টার: সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বায়ুর বিকল্প নেই। কিন্তু বায়ুদূষণ, ধূমপান ও বিভিন্ন ধরনের তামাকজাত ও নিকোটিন পণ্যের ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পড়ছে মানুষের...

বনভূমির ওপর রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্পে বড় ঝুঁকি

স্টাফ রিপোর্টার: সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ নামে একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।...

জনপ্রিয় খবর

কবরস্থান বাড়ছে না, বাড়ছে দাফন; পুরোনো কবরেই নতুন ঠিকানা

বিশেষ প্রতিনিধি: ঢাকায় একটি বাড়ি, ফ্ল্যাট কিংবা সামান্য এক টুকরো জমির জন্য যেমন দীর্ঘদিনের সঞ্চয়ও অনেক সময় যথেষ্ট হয় না, তেমনি রাজধানীতে মৃত্যুর পর একটি...

সর্বশেষ মন্তব্য

2