Tuesday, September 29, 2026
হোম ফেনী মাদকসেবনের শাস্তি পুকুরের ময়লা-আবর্জনায় পরিস্কার

মাদকসেবনের শাস্তি পুকুরের ময়লা-আবর্জনায় পরিস্কার

ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মাদকসেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে তাদের বক্তারমুন্সী বাজারের মাঝখানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে নামিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে স্থানীয়রা তাদের আটক করে বক্তারমুন্সী বাজারে নিয়ে আসেন। সেখানে দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকা পুকুরটি পরিষ্কারের কাজে তাদের নিয়োজিত করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতেই তাদের আটক করা হয়। পরে শাস্তিমূলকভাবে নয়, বরং স্থানীয়ভাবে সচেতনতা তৈরির উদ্দেশ্যে তাদের দিয়ে দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার জানান, দুই ব্যক্তি ব্রিক ফিল্ডে গাঁজা সেবন করছেন এমন খবর পেয়ে তিনি স্থানীয়দের নিয়ে সেখানে যান। পরে তাদের হাতেনাতে আটক করা হয়। স্থানীয়দের পরামর্শে শাস্তি হিসেবে তাদের দিয়ে বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়।
দাউদুল ইসলাম মিনার আরও বলেন, তারা একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই স্থানীয়দের পরামর্শে এবার তাদের দিয়ে পুকুর পরিষ্কার করানো হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট...

ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও দ্রুত চিকিৎসার পরামর্শ

স্টাফ রিপোর্টার: সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বায়ুর বিকল্প নেই। কিন্তু বায়ুদূষণ, ধূমপান ও বিভিন্ন ধরনের তামাকজাত ও নিকোটিন পণ্যের ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পড়ছে মানুষের...

বনভূমির ওপর রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্পে বড় ঝুঁকি

স্টাফ রিপোর্টার: সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ নামে একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।...

জনপ্রিয় খবর

কবরস্থান বাড়ছে না, বাড়ছে দাফন; পুরোনো কবরেই নতুন ঠিকানা

বিশেষ প্রতিনিধি: ঢাকায় একটি বাড়ি, ফ্ল্যাট কিংবা সামান্য এক টুকরো জমির জন্য যেমন দীর্ঘদিনের সঞ্চয়ও অনেক সময় যথেষ্ট হয় না, তেমনি রাজধানীতে মৃত্যুর পর একটি...

সর্বশেষ মন্তব্য

2