Tuesday, September 29, 2026
হোম ফেনী সড়ক দুর্ঘটনায় আহত ফেনীর নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ আবদুল কুদ্দুস সোহাগ

সড়ক দুর্ঘটনায় আহত ফেনীর নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ আবদুল কুদ্দুস সোহাগ

হফেনী প্রতিনিধি :

ফেনীর স্বনামধন্য নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবদুল কুদ্দুস সোহাগ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, কর্মস্থলে যাওয়ার পথে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
বর্তমানে ডা. আবদুল কুদ্দুস সোহাগ ঢাকার হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
ডাঃ সোহাগের ছোট ভাই ও ফেনী ডিডি ল্যাবের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আরাফাত নিশান জানান, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেও বর্তমানে তার বড় ভাই ডাঃ সোহাগ আশঙ্কামুক্ত রয়েছেন। তিনি দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে তার দুর্ঘনার খবর ফেনীতে জানাজানি হলে চিকিৎসক সহ তার বন্ধু মহলে চরম উৎকন্ঠা বিরাজ করছে।

ডাঃ আবদুল কুদ্দুস সোহাগের দ্রুত সুস্থতা কামনা করেন এসকর্ট পরিবার।

সম্পর্কিত প্রবন্ধ

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট...

ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও দ্রুত চিকিৎসার পরামর্শ

স্টাফ রিপোর্টার: সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বায়ুর বিকল্প নেই। কিন্তু বায়ুদূষণ, ধূমপান ও বিভিন্ন ধরনের তামাকজাত ও নিকোটিন পণ্যের ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পড়ছে মানুষের...

বনভূমির ওপর রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্পে বড় ঝুঁকি

স্টাফ রিপোর্টার: সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ নামে একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।...

জনপ্রিয় খবর

কবরস্থান বাড়ছে না, বাড়ছে দাফন; পুরোনো কবরেই নতুন ঠিকানা

বিশেষ প্রতিনিধি: ঢাকায় একটি বাড়ি, ফ্ল্যাট কিংবা সামান্য এক টুকরো জমির জন্য যেমন দীর্ঘদিনের সঞ্চয়ও অনেক সময় যথেষ্ট হয় না, তেমনি রাজধানীতে মৃত্যুর পর একটি...

সর্বশেষ মন্তব্য

2