Monday, September 28, 2026
হোম খেলাধুলা ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ফেনী প্রতিনিধি:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ফিউচার স্টারস ক্রিকেট ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে দলটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার পূর্বেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ফিউচার স্টারস ক্রিকেট ক্লাব। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে তারা।

ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের হয়ে হৃদয় ও শাহরিয়ার দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া মাসুদ নেন একটি উইকেট।

১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। তবে ব্যাটসম্যানদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ১৯ ওভার ২ বলেই ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন নাসির উদ্দিন। তার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য তিনি ম্যাচসেরার পুরস্কারও পান। এছাড়া অধিনায়ক নেহান ২৪, ফারহান ১৮ এবং মোহাইমিনুল ইসলাম ২০ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রথমবারের মতো ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং টুর্নামেন্টে অংশ নিয়েই জয় পাওয়ায় উচ্ছ্বসিত ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ফেনীর ক্রিকেটপ্রেমী ও সাধারণ মানুষ দলটির খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের সংগঠক ও বিসিবির ফেনী জেলা কাউন্সিলর শরিফুল ইসলাম অপু বলেন, ‘প্রথমবারের মতো কোয়ালিফাইং খেলতে গিয়ে দলের এমন জয় আমাদের অনেক বেশি আনন্দিত করেছে। দলের প্রত্যেক খেলোয়াড় তাদের সেরাটা দিয়ে খেলেছে। এই জয়ে খেলোয়াড়, কোচ ও দলের সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে। ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের এমন সাফল্যে আমরা গর্বিত। এই দল থেকেই ফেনী থেকে সাইফ উদ্দিনের মতো আরও উদীয়মান ক্রিকেটার উঠে আসবে বলে আমরা আশা করি।’

ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আলী আশরাফ ইমন। ম্যানেজার কামরুল হাসান রানা এবং টিম কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন হাবিবুর রহমান রানা।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আগামী ৩০ সেপ্টেম্বর বিএসটি ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব।

সম্পর্কিত প্রবন্ধ

ফেনীর সদ্যবিদায়ী সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমকে সম্মাননা

ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ : ফেনী জেলার সদ্যবিদায়ী সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান উপপরিচালক (অর্থ) ডা. মো. রুবাইয়াত বিন করিমের পদোন্নতিজনিত সম্মাননা সভা...

মাদক কারবারিদের এলাকায় থাকতে দেব না: ফেনীতে এমপি মজনু

  ফেনী প্রতিনিধি : মাদক কারবারিদের এলাকায় থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। গতকাল শনিবার সন্ধ্যায় ফেনীর...

ফেনীতে বিশেষ অভিযানে গরু চোর চক্রের ৫ সদস্যসহ গ্রেপ্তার ১৪

ফেনী প্রতিনিধি : ফেনীতে বিশেষ অভিযানে গরু চোর চক্রের সক্রিয় পাঁচ সদস্য, সন্ত্রাসবিরোধী মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার...

জনপ্রিয় খবর

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট...

ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও দ্রুত চিকিৎসার পরামর্শ

স্টাফ রিপোর্টার: সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বায়ুর বিকল্প নেই। কিন্তু বায়ুদূষণ, ধূমপান ও বিভিন্ন ধরনের তামাকজাত ও নিকোটিন পণ্যের ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পড়ছে মানুষের...

বনভূমির ওপর রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্পে বড় ঝুঁকি

স্টাফ রিপোর্টার: সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ নামে একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।...

কবরস্থান বাড়ছে না, বাড়ছে দাফন; পুরোনো কবরেই নতুন ঠিকানা

বিশেষ প্রতিনিধি: ঢাকায় একটি বাড়ি, ফ্ল্যাট কিংবা সামান্য এক টুকরো জমির জন্য যেমন দীর্ঘদিনের সঞ্চয়ও অনেক সময় যথেষ্ট হয় না, তেমনি রাজধানীতে মৃত্যুর পর একটি...

সর্বশেষ মন্তব্য

2