Tuesday, November 24, 2026
হোম ফেনী ফেনীতে বিশেষ অভিযানে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেফতার ৮

ফেনীতে বিশেষ অভিযানে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেফতার ৮

ফেনী প্রতিনিধি:

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে তিনজন মাদক ব্যবসায়ী, একজন ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও মাদকসেবী রয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) ফেনী মডেল থানা পুলিশের উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর দিকনির্দেশনায় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা, ৬ বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. সুমন (৩৩), মো. পারভেজ হোসেন ওরফে টুকাই পারভেজ (৩২) এবং মো. সাগর (১৯)। তাঁদের মধ্যে সুমনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম, পারভেজের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট এবং সাগরের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। তাঁরা বর্তমানে ফেনী পৌর এলাকার বিভিন্ন স্থানে বসবাস করছিলেন।

এ ছাড়া ফেনী মডেল থানাধীন ১ নম্বর শর্শদী ইউনিয়নের নোয়াবাদ এলাকায় স্টার লাইন পরিবহনের সামনে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ মো. বাবলু (৩৫) নামে একজনকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

এদিকে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও মাদকসেবীসহ অভিযানে সর্বমোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ফেনী সদর এলাকার মাদক নির্মূলে বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক

  বিশেষ প্রতিনিধি: দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করলেও সেখানে পৌঁছানো ও ফিরে আসার পথে নানা বিড়ম্বনা এখন ভ্রমণের আনন্দকে ম্লান...

লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায়ীর পাশে জামায়াত, নগদ সহায়তা প্রদান

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা প্রদান...

জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: জ্বালানি আমদানি ঘিরে দেশের ব্যবসায়িক অঙ্গনে পুরনো প্রভাবশালী একটি বলয়ের তৎপরতা আবারও আলোচনায় এসেছে। ২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি আমদানি, আন্তর্জাতিক সরবরাহকারী নির্বাচন,...

জনপ্রিয় খবর

प_ज_करण_प_रक_र_य_क_स_थ_1win_पर_स_ल_ट_और-89257242

पंजीकरण प्रक्रिया के साथ 1win पर स्लॉट और सट्टेबाजी का उपयोगखाता बनाने और लॉग इन करने की प्रक्रियालॉगिन संबंधी सामान्य समस्याएँ और समाधानखेलों के...

সর্বশেষ মন্তব্য

2