Friday, September 11, 2026
হোম জাতীয় অনিয়মে কঠোর ব্যবস্থা: তহশিলদারসহ ৪ কর্মকর্তা বরখাস্ত

অনিয়মে কঠোর ব্যবস্থা: তহশিলদারসহ ৪ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, সোমবার

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. নুরুল কবির ভূঁইয়া।

সোমবার (৩ আগস্ট) সকালে জেলা প্রশাসক আকস্মিকভাবে কাশিমপুর ও সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। এ সময় সেবাপ্রার্থীরা তার কাছে অতিরিক্ত অর্থ আদায়, দালালচক্রের দৌরাত্ম্য এবং ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার অভিযোগ করেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন জেলা প্রশাসক।

পরে তিনি সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট তহশিলদারকে কঠোরভাবে সতর্ক করা হয়।

এদিকে, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নেওয়া এ প্রশাসনিক ব্যবস্থাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে দাবি করা হয় যে, গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। তবে এ তথ্য সঠিক নয়। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী শুধু কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সেবাপ্রার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন সেবার জন্য অতিরিক্ত অর্থ দাবি, দালালদের দৌরাত্ম্য এবং ফাইল নিষ্পত্তিতে অস্বাভাবিক বিলম্বের অভিযোগ ছিল। বহু অভিযোগের পরও কার্যকর প্রতিকার না পাওয়ায় তারা হতাশ ছিলেন।

প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে সেবাপ্রার্থীরা বলেন, ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2