Friday, September 11, 2026
হোম জাতীয় সাধারণ মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ

সাধারণ মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ আগস্ট ২০২৬

অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজ এবং রাষ্ট্রীয় জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হুটার, হাইড্রোলিক হর্ন বা তীব্র ও বিকট শব্দের হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সম্প্রতি প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বহুমুখী হর্ন, হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা জনসাধারণের জন্য ভীতিকর বা অতিরিক্ত শব্দ সৃষ্টি করে—এমন কোনো হর্ন স্থাপন ও ব্যবহার করা যাবে না।

বিআরটিএ সংশ্লিষ্ট সব মোটরযান মালিক, চালক ও পরিবহন সংশ্লিষ্টদের এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ হর্ন বা হুটার ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর মতে, অপ্রয়োজনীয় ও বিকট শব্দের হর্ন শব্দদূষণ বাড়ানোর পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি করে এবং সড়ক নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করে। এ কারণে জনস্বার্থে এ ধরনের হর্নের ব্যবহার নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2