Tuesday, September 29, 2026
হোম বানিজ্য ও অর্থনীতি আইসিসিবিতে শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার 

আইসিসিবিতে শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার 

স্টাফ রিপোর্টার :

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। বাংলাদেশসহ ১০টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা এবং পর্যটনশিল্পের ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের ১৩তম আসরের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার বিভিন্ন আয়োজন ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।

আয়োজকদের বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে একই মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আয়োজকেরা জানান, এবারের মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় প্রায় ৩০০টি বুথ থাকবে। এসব বুথে হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস, সরকারি ও বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাসসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পর্যটনপণ্য ও সেবা তুলে ধরবে।

মেলায় থাকছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেস’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেস’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’। এর মাধ্যমে দেশের বিভিন্ন পর্যটন গন্তব্য, আন্তর্জাতিক পর্যটন সম্ভাবনা এবং পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে।

এ ছাড়া মেলায় ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে বিটুবি (ব্যবসা-টু-ব্যবসা) সেশন, সেমিনার, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, প্রোডাক্ট প্রমোশন ও নেটওয়ার্কিংয়ের আয়োজন রাখা হয়েছে।

মেলার তিন দিনই সন্ধ্যায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। আয়োজকদের আশা, এসব আয়োজনের মাধ্যমে পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়ার পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের কাছে বিভিন্ন পর্যটন গন্তব্য ও সেবা আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।

সম্পর্কিত প্রবন্ধ

ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও দ্রুত চিকিৎসার পরামর্শ

স্টাফ রিপোর্টার: সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বায়ুর বিকল্প নেই। কিন্তু বায়ুদূষণ, ধূমপান ও বিভিন্ন ধরনের তামাকজাত ও নিকোটিন পণ্যের ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পড়ছে মানুষের...

বনভূমির ওপর রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্পে বড় ঝুঁকি

স্টাফ রিপোর্টার: সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ নামে একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।...

কবরস্থান বাড়ছে না, বাড়ছে দাফন; পুরোনো কবরেই নতুন ঠিকানা

বিশেষ প্রতিনিধি: ঢাকায় একটি বাড়ি, ফ্ল্যাট কিংবা সামান্য এক টুকরো জমির জন্য যেমন দীর্ঘদিনের সঞ্চয়ও অনেক সময় যথেষ্ট হয় না, তেমনি রাজধানীতে মৃত্যুর পর একটি...

জনপ্রিয় খবর

ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইংয়ে জয় দিয়ে যাত্রা শুরু ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি আয়োজিত ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট...

ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও দ্রুত চিকিৎসার পরামর্শ

স্টাফ রিপোর্টার: সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বায়ুর বিকল্প নেই। কিন্তু বায়ুদূষণ, ধূমপান ও বিভিন্ন ধরনের তামাকজাত ও নিকোটিন পণ্যের ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পড়ছে মানুষের...

বনভূমির ওপর রিসোর্ট, সাভারে ‘এগ্রো ট্যুরিজম’ প্রকল্পে বড় ঝুঁকি

স্টাফ রিপোর্টার: সাভারের ছোট কালিয়াকৈর এলাকার কামালপুরে প্রায় ১৭ একর বনভূমিকে ঘিরে ‘এগ্রো ট্যুরিজম ও রিসোর্ট’ নামে একটি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।...

কবরস্থান বাড়ছে না, বাড়ছে দাফন; পুরোনো কবরেই নতুন ঠিকানা

বিশেষ প্রতিনিধি: ঢাকায় একটি বাড়ি, ফ্ল্যাট কিংবা সামান্য এক টুকরো জমির জন্য যেমন দীর্ঘদিনের সঞ্চয়ও অনেক সময় যথেষ্ট হয় না, তেমনি রাজধানীতে মৃত্যুর পর একটি...

সর্বশেষ মন্তব্য

2