Wednesday, October 28, 2026
হোম বাংলাদেশ চট্টগ্রাম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদে ফিরল কেডিএসের প্রভাব, অর্থ পাচারের অভিযোগে থাকা ব্যক্তিদের...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদে ফিরল কেডিএসের প্রভাব, অর্থ পাচারের অভিযোগে থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক:

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের দায়িত্ব আবারও উদ্যোক্তা পরিচালকদের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক ১২ জন উদ্যোক্তা পরিচালক ও দুইজন স্বতন্ত্র পরিচালককে নিয়ে ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন পরিচালনা পর্ষদে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ স্থান পেয়েছেন।

 

এছাড়া পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন— ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, এনায়েত উল্লাহ, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী এবং কেওয়াই স্টিল মিলসের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

 

তবে নতুন পরিচালনা পর্ষদ ঘোষণার পরই কেডিএস গ্রুপের কয়েকজন পরিচালকের বিরুদ্ধে অতীতে ওঠা অর্থ পাচার ও আর্থিক অনিয়মের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।

 

অভিযোগ রয়েছে, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দীর্ঘদিন এস আলম গ্রুপের মালিকানায় থাকলেও এর নিয়ন্ত্রণে ছিল কেডিএস গ্রুপ। সে সময় ব্যাংক থেকে ঋণের নামে কয়েকশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ওঠে সাবেক চেয়ারম্যান সেলিম রহমান এবং তার ভগ্নিপতি, ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবালের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারের উচ্চপর্যায়ের মহলের সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে সেলিম রহমান ও এস এম শামীম ইকবাল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে ঋণের নামে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করে বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। এস এম শামীম ইকবাল এবং তার স্ত্রী হাসিনা ইকবাল কেডিএস গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

এদিকে, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের বিরুদ্ধেও অতীতে ন্যাশনাল ব্যাংকের পরিচালক থাকাকালে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তাধীন অন্তত পাঁচটি মামলার আসামি হওয়ার তথ্য বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে।

 

এর আগে কেডিএস গ্রুপের দুই শীর্ষ পরিচালক এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক সাবেক কর্মকর্তার বিরুদ্ধে কানাডায় শতকোটি টাকা পাচারের গুরুতর অভিযোগও সামনে আসে। অভিযোগের কেন্দ্রে ছিলেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সেলিম রহমান এবং তার ভগ্নিপতি, ব্যাংকটির সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল।

 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব পেলেও, অতীতে ওঠা এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য এবং অভিযোগগুলোর বর্তমান আইনগত অবস্থান নিয়ে জনমনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন

বিশেষ প্রতিনিধি: অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। অথচ রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে গোয়েন্দা...

মা ইলিশ রক্ষায় ফেনী নদীতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের দিনভর অভিযান

সোনাগাজী প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযান-২০২৬ বাস্তবায়নে ফেনী নদীতে দিনভর অভিযান চালিয়েছে ফেনী জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর। সোমবার (২৬অক্টোবর)...

পোশাক রপ্তানি কমার সঙ্গে কমছে দাম, দ্বিমুখী চাপে বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি: ফ্রান্সের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, ইউরোপের ক্রেতাদের পোশাক কেনায় সতর্কতা এবং পণ্যের দাম কমানোর বাড়তি চাপ—এই তিন কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতে...

জনপ্রিয় খবর

प्रभावी रणनीति tower rush towerrush.in.net के साथ रोमांचक गेमप्ले

प्रभावी रणनीति tower rush towerrush.in.net के साथ रोमांचक गेमप्लेटावर रश: रणनीति और गेमप्ले का विश्लेषणसंसाधन प्रबंधन का महत्वगेमप्ले को बेहतर बनाने के लिए टिप्स...

ফেনীর ছাগলনাইয়াতে অসহায় পরিবারকে এক লক্ষ টাকা দিলেন আহমেদ মাহী রাসেল

ফেনী প্রতিনিধি: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মহামায়া ইউনিয়নের কৃতী সন্তান ও কোস্টাল কেরিয়ার লিমিটেড এবং চট্টগ্রাম সি সাপোর্টের চেয়ারম্যান আহমেদ মাহী রাসেল। সামাজিক যোগাযোগমাধ্যমে...

Hervorragende Tipps für deinen Spaß mit dem Ringo spin und mehr Action

Hervorragende Tipps für deinen Spaß mit dem Ringo spin und mehr ActionDie Grundlagen des Ringo Spins verstehenSicherheit geht vor: Wichtige HinweiseVerschiedene Varianten des Ringo...

संभावित परिणाम और crazy time results today के साथ मनोरंजन का एक अनूठा अनुभव

संभावित परिणाम और crazy time results today के साथ मनोरंजन का एक अनूठा अनुभवक्रेजी टाइम खेल का अवलोकनगेम कैसे खेलेंक्रेजी टाइम परिणाम विश्लेषणरणनीतियाँ और...

সর্বশেষ মন্তব্য

2