Thursday, July 16, 2026
হোম জাতীয় কোরাইশ মুন্সী বাজারে বোর্ড অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণসমাবে

কোরাইশ মুন্সী বাজারে বোর্ড অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণসমাবে

সুমন পাটোয়ারী দাগনভূঞা :

ফেনীর দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ইউনিয়ন পরিষদের নতুন বোর্ড অফিস নির্মাণ এবং বর্তমানে প্রস্তাবিত স্থানের টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে কোরাইশ মুন্সী বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে কোরাইশ মুন্সী বাজারের বিভিন্ন সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মার্কেন্টাইল ব্যাংকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় গণসমাবেশ।

অলি আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ফেনী জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সবুজ, হারুন মাস্টার, মিজি মন্নান, মাওলানা শিহাব উদ্দিন, এম এ খালেক, গিয়াস উদ্দিন ভূঞা, এনসিপির ফেনী জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনসুর আহমেদ ভূঞা, সাবেক ইউপি সদস্য কাশেমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ২নং রাজাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষের বসবাস। সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসনিক ভবন নির্মাণের লক্ষ্যে ৯ নম্বর ওয়ার্ডে টেন্ডার আহ্বান করা হয়েছে। কিন্তু প্রস্তাবিত স্থানটি ইউনিয়নের অধিকাংশ মানুষের জন্য দূরবর্তী হওয়ায় সেখানে বোর্ড অফিস নির্মিত হলে সাধারণ জনগণকে বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে দীর্ঘদিন ভোগান্তির শিকার হতে হবে।

তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। তাই এর অবস্থান এমন স্থানে হওয়া প্রয়োজন, যেখানে ইউনিয়নের সব ওয়ার্ডের মানুষ সহজে ও সমানভাবে সেবা গ্রহণ করতে পারেন। এ বিবেচনায় চাঁদ মিয়ার বাজার থেকে কোরাইশ মুন্সী বাজার সংলগ্ন ইউনিয়নের মধ্যবর্তী স্থানকে সবচেয়ে উপযুক্ত বলে দাবি করেন তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জনমত ও ভৌগোলিক বাস্তবতা উপেক্ষা করে একতরফাভাবে বর্তমান স্থানে টেন্ডার আহ্বান করা হয়েছে। তারা অবিলম্বে ওই টেন্ডার বাতিল করে নতুন করে সমীক্ষা পরিচালনার মাধ্যমে ইউনিয়নের কেন্দ্রীয় স্থানে বোর্ড অফিস নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণকারীরা বোর্ড অফিসের স্থান পুনর্বিবেচনার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সম্পর্কিত প্রবন্ধ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফেনী শিশু নিকেতনের অভাবনীয় সাফল্য

ফেনী প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে...

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবার পেল ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তা

ফেনী প্রতিনিধি: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুলাই...

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক বেহাল, খানাখন্দ ও জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক | জনতার কণ্ঠ : ফেনীর সোনাগাজী পৌরশহরের জিরো পয়েন্টসহ প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।...

জনপ্রিয় খবর

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)...

সর্বশেষ মন্তব্য