ফুলগাজী প্রতিনিধি:
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল গোলাপের শাশুড়ি ও হাশেম নেতার বড় বোন রৌশন আরা বেগম (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আনন্দপুর উচ্চ বিদ্যালয় (কালিরহাট) মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গত কয়েক মাস ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
