সংবাদ বিজ্ঞপ্তি :
ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের ক্রীড়া সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামের মাতা রোকেয়া বেগম আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
