ফেনী প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার লেমুয়া সওদাগর পাড়া অছিম উদ্দিন মুন্সি জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সাংবাদিক মোঃ জহিরুল হক মিলনকে সভাপতি, মোঃ নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মোঃ জিয়া উদ্দিন মিলনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার বাদ এশার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সহসভাপতি পদে মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মোঃ আরিফুর রহমান, সদস্য মোঃ আবুল কাশেম, শাহ আলম, বেলায়েত হোসেন বুলু, মোঃ নুর ইসলাম,মোঃ দুলাল,নছির আহমদ,
বিদায়ী কমিটির সভাপতি মোঃ শরীফ উল্ল্যাহর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সুজল হক। সভায় বক্তব্য রাখেন মসজিদ কমিটির উপদেষ্টা মোঃ জামাল উদ্দিনসহ কমিটির নেতৃবৃন্দ।
সভায় বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ মোঃ জিয়া উদ্দিন মিলন কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ জহিরুল হক মিলন তাঁকে সভাপতি নির্বাচিত করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মুসল্লি ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “বয়সে আমি নবীন। তারপরও এলাকার সাধারণ মানুষ আমার প্রতি যে আস্থা, ভালোবাসা ও বিশ্বাস রেখেছেন, তা আমার সারাজীবন মনে থাকবে। এই দায়িত্ব আমার জন্য শুধু সম্মানের নয়, এটি একটি আমানত।”
তিনি আরও বলেন, “মসজিদ আল্লাহর ঘর। এই পবিত্র ঘরের সেবা ও উন্নয়নে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়।
মহান আল্লাহ যেন আমাকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। আমি যেন এলাকাবাসীর সম্মান ও মর্যাদা রক্ষা করতে পারি এবং মসজিদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি—এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
নতুন কমিটির মাধ্যমে মসজিদের সার্বিক উন্নয়ন, পরিচালনা ও মুসল্লিদের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।
