Friday, September 11, 2026
হোম জাতীয় ছাগলনাইয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামী আটক

ছাগলনাইয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনে হত্যার অভিযোগ, স্বামী আটক

ফেনী প্রতিনিধি :

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অন্তঃসত্ত্বা গৃহবধূ বিথী আক্তারকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী সাইফুল ইসলামকে সোমবার সন্ধ্যায় আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে বিথী আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী সাইফুল ইসলাম। সোমবার দুপুরেও তাকে মারধর করা হয়।

বিথীর ভাই তরিফুল ইসলাম সজিব বলেন , আজ বিকেলে আমার বোনকে ফোন দিলে ফোন না ধরায় বোন জামাইকে ফোন দেই। বোন জামাই ফোন ধরে বলে, তোর বোনকে মেরে ফ্যানের সঙ্গে ঝুঁলিয়েছি। তাড়াতাড়ি হাসপাতালে আস। আমি ছাগলনাইয়া হাসপাতালে এসে দেখি জরুরী বিভাগে আমার বোনের লাশ পড়ে আছে।

নিহতের স্বজনরা দাবি করেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; পরিকল্পিতভাবে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেন।

অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে ছাগলনাইয়া থানার ওসি মো: শাহীন মিয়া।

তিনি জানান, জিজ্ঞাসাবাদ এবং তদন্ত শেষে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ।

মৃত বিথীর বাবার বাড়ি ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ও স্বামীর বাড়ি ফেনী সদর উপজেলার মোটুবি ইউনিয়ন লস্করহাট মধ্যম লক্ষিপুর গ্রামে। এক সন্তানের মা বিথী পশ্চিম ছাগলনাইয়া ভাড়া বাসায় বসবাস করতেন।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2