Friday, September 11, 2026
হোম জাতীয় ফেনীতে অনিয়মের দায়ে ফেনী প্রাইভেট হাসপাতাল নামে একটি ক্লিনিক সিলগালা

ফেনীতে অনিয়মের দায়ে ফেনী প্রাইভেট হাসপাতাল নামে একটি ক্লিনিক সিলগালা

ফেনী প্রতিনিধি:

নানা অনিয়মের অভিযোগে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে প্রশাসন। এ সময় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়, যা নিয়ে রোগী ও স্বজনদের মাঝে সৃষ্টি হয় চরম উদ্বেগ ও ভোগান্তি। এসময় হঠাৎ করে হাসপাতাল বন্ধ করে দেওয়ায় রোগীর স্বজনরা পড়েন বিপাকে। তারা হাসপাতালের নানা অনিয়মের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।রোববার (১২ এপ্রিল ) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

ফেনী সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, ডা. এ এস এম সোহরাব আল হোসাইন জানান, জেলা স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ টিম শহরের ফেনী প্রাইভেট হাসপাতাল পরিদর্শনে গিয়ে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার প্রমাণ পায়। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে হাসপাতালটি সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযান চলাকালে হাসপাতালের বিভিন্ন অনিয়মও নজরে আসে। পরে ভর্তি রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সদর হাসপাতাল ও নিকটবর্তী অন্যান ক্লিনিকে স্থানান্তর করা হয়।

সিলগালা সম্পর্কে জানতে চাওয়া হলে ফেনী প্রাইভেট হাসপাতালের মালিক প্রফেসর ডা. মোহাম্মদ আবদুল কাইয়ুম ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে হাসপাতালের ম্যানেজার আক্তার হোসেন বলেছেন, লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়েছে।

অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম ফয়সাল সহ জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল (১১এপ্রিল) শনিবার সিজার করার সময় অতিরিক্ত ব্লিডিং হয়ে ফেনী ওয়ান স্টোপ মেটারনিটি ক্লিনিকে এক রুগীর মৃত্যুর অভিযোগে ঐ ক্লিনিকও সিলগালা করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2