Friday, September 11, 2026
হোম জাতীয় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা ছাত্রদল

ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা ছাত্রদল

ফেনী প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি ট্রাংক রোড হয়ে বড় মসজিদ এলাকা ঘুরে পুনরায় ট্রাংক রোড হয়ে মডেল থানা গেইট প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের ‘জামায়াত-শিবির রাজাকার, মিলে মিশে একাকার’, ‘গুপ্ত রাজনীতির ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘ছাত্রলীগ গেছে দিল্লিতে, শিবির যাবে পিন্ডিতে’ স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, “৫ আগস্ট-পরবর্তী সময়ে আমরা দেখেছি, ক্যাম্পাসগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের নামে গুপ্ত রাজনীতি চর্চা করা হচ্ছে। এরা একসময় ‘জয় বাংলা’ ও নৌকার স্লোগান দিয়েছে, পরবর্তীতে তাদেরই ডাকসু ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি হতে দেখেছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের কোনো ক্যাম্পাসে যদি গুপ্ত রাজনীতি করার চেষ্টা করা হয়, তাহলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। যারা বাংলাদেশ ও দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে, তাদের সঙ্গে কোনো আপস নেই। কোনো ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী বা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা হলে এসব গুপ্ত রাজনীতিকদের সেখানে জায়গা হবে না।”

এ সময় জেলা ছাত্রদলের সদস্য মেজবাহ উদ্দিন মিয়াজী, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

জনপ্রিয় খবর

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2