Friday, September 11, 2026
হোম জাতীয় ভিডিও ভাইরালের পর যৌন হয়রানির ঘটনায় 'হাত কাটা রুবেল' গ্রেপ্তার

ভিডিও ভাইরালের পর যৌন হয়রানির ঘটনায় ‘হাত কাটা রুবেল’ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফেনী: 

ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় এক নারীকে লক্ষ্য করে অশ্লীল আচরণ ও যৌন নিপীড়নের অভিযোগে মো. রুবেল খান (৩০) প্রকাশ ‘হাত কাটা রুবেল’ নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রুবেল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার মো. খোকনের ছেলে। বর্তমানে তিনি ফেনী পৌরসভার পূর্ব উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সকাল আনুমানিক ৯টা ৪১ মিনিটে মাস্টারপাড়া এলাকার সোবহান মঞ্জিলের সামনে অটোরিকশা চালক রুবেল পথচারী এক নারীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় ডাক দেয়। প্রতিবাদ করলে সে আরও অশালীন মন্তব্য করতে থাকে। একপর্যায়ে অভিযুক্ত রুবেল তার লুঙ্গি তুলে যৌনাঙ্গ প্রদর্শন করে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ওই নারীকে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ ওঠে।

ঘটনাটির ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে পুলিশ ভুক্তভোগীর ধারণকৃত ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনা অবগত হয়ে পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2