Friday, September 11, 2026
হোম ফেনী হামলা মামলার শিকার হয়ে পালিয়ে ছিলেন কুয়েত, বিমানবন্দরে হার্টএটাকে প্রবাসীর মৃত্যু

হামলা মামলার শিকার হয়ে পালিয়ে ছিলেন কুয়েত, বিমানবন্দরে হার্টএটাকে প্রবাসীর মৃত্যু

ফেনী প্রতিনিধি :

গতবছর (২০২৫) সালের আগস্টে জীবিকার সন্ধানে সংসারের উন্নতির জন্য গিয়েছিলেন পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের তীরে অবস্থিত আরব দেশ কুয়েতে।

বৈধ কোন কাগজপত্র না থাকার অভিযোগে সে দেশের পুলিশ আটক করে জেলে পাঠিয়ে দেন নুরুল ইসলাম সাগর(৩৫) কে। ১৫ দিন কারাভোগের পর সে দেশের পুলিশ শনিবার বাংলাদেশগামী একটি বিমানে তুলে দেন।

শনিবার (১৯ এপ্রিল) আনুমানিক রাত একটার দিকে নুরুল ইসলাম সাগর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তার পছন্ড বুকে ব্যথা উঠে। বিমানবন্দরের দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাত আনুমানিক দুইটার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যান।

নিহত সাগর ফেনী জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে।

তার স্ত্রীর নাম বিবি খাদিজা তার এক ছেলে এক মেয়ে রয়েছে। বড় মেয়ের নাম নুসাইবা ইসলাম ছেলের নাম তানজিম রিহান, তার বয়স নয় মাস।

নিহত সাগরের ছোট বোন শেফালী আক্তার আরজু বলেন, আমার ভাই মানসিক দুশ্চিন্তা থেকে হার্টএটাক করেছেন। বাড়িতে আসলে রাজনীতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে হার্টএটাক করেন। শেফালী আক্তার আরো বলেন, আমার ভাই সম্পূর্ণ সুস্থ , তার শরীরে কোন রোগ ছিল না। মানসিক দুশ্চিন্তা থেকে তার হার্টএটাক অ্যাটাক হয়েছে।

জানা যায়, রবিবার সাড়ে তিনটার দিকে নামাজের জানাজার শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত সাগরের পিতা মোঃ শাজাহান জানান, রাত দুইটার দিকে পরশুরাম থানার পুলিশ বাড়িতে এসে আমার ছেলে ঢাকা বিমানবন্দরে মারা গেছেন বলে জানান এবং লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছেন এরপর রাতে দুই প্রতিবেশীকে গাড়ি নিয়ে সাগরের মরদেহ আনতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

নিহত সাগরের প্রতিবেশী জামসেদুল আলম বলেন, ‘সাগর গত বছরের আগস্টে কর্মসংস্থানের সন্ধানে ফ্রি ভিসায় কুয়েত দিয়েছিলেন, কিন্তু সে দেশে পুলিশের হাতে আটক হন, ১৫ দিন জেল খাটার পর পুলিশ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেন। জামসেদুল আলম আরো বলেন, সাগর স্থানীয় চিথলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও ইউনিয়ন যুবলীগের বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। বাড়িতে আসলে হামলা মামলার শিকার ও পুলিশের হাতে ধরা পড়ার আশঙ্কা থেকে হার্টএটাক করেছেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন কুয়েত থেকে আসা একটি বিমান থেকে রাতে নামার পর বিমানবন্দরের অভ্যন্তরে সে বুকে ব্যাথা অনুভব করে পড়ে যান। বিমানবন্দরে কর্তব্যরত পুলিশ তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে রাতে সে মারা যায়। তার সাথে থাকা পাসপোর্ট এর ঠিকানা অনুযায়ী তার মৃত্যুর বিষয়টি পরশুরাম থানাকে অবহিত করলে পুলিশ রাতেই তার পরিবারকে জানিয়ে দেন।

#########

  1. মোঃ সমির উদ্দিন, ফেনী

সম্পর্কিত প্রবন্ধ

শিশু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো বন্ধুজন

ফেনী প্রতিনিধি: সবুজের প্রতি শিশুদের ভালোবাসা তৈরি এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ফেনী সদরের বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে ফলজ ও...

গ্রামীণ কল্যাণের দুই রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

স্টাফ রিপোর্টার: পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকা কর দাবি নিয়ে করা অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ...

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’

স্টাফ রিপটোর: রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার...

জনপ্রিয় খবর

বিদ্যুৎ খাত কেন আজ সংকটে, সামনে আসছে যেসব কারণ

স্টাফ রিপোর্টার:  দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মোটামুটি সচল ছিল। তবে ২০২৪ সালের...

সর্বশেষ মন্তব্য

2